advertisement

বিশ্বকর্মা নয়, এখানে পুজো পায় তাঁর জীবন্ত বাহন !

Last Updated:

বিশ্বকর্মা নয়, এখানে পুজো পায় তাঁর জীবন্ত বাহন !

#জলপাইগুড়ি: এ এক অন্য বিশ্বকর্মা পুজো। প্রতিমার বদলে বাহনের আরাধনা। ডুয়ার্সের জলদাপাড়া-ধূপঝোড়া-গরুমারায় গজরাজকে দেবতা রূপে পুজো করেন মাহুতরা। সকালে নদীতে হাতিদের স্নান। পরে রকমারি ফল স্পেশাল খিচুড়ি ভোগ দিয়ে ভোজ। পুজো দেখতে ডুয়ার্সে পর্যটকদের ঢল।
সকাল থেকে খোস মেজাজে রাজা, হিলারি, সূর্য, আমনারা। বছরের এই একটা দিন সব ধরনের কাজ থেকে তাদের ছুটি। তাদের ঘিরেই যত আমোদ-আহ্লাদ মাহুত বস্তিতে। এদিন তারাই সব কিছুর মধ্যমণি। বিশ্বকর্মা পুজোর দিন দেবতা রূপে পূজিত হয় ডুয়ার্সের কুনকি হাতিরা।
রবিবার হাতি পুজো ঘিরে উৎসববের আমেজ জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যানে। সকাল সকাল কুনকি হাতিদের নদীতে নিয়ে গিয়ে ভাল করে স্নান করান মাহুতরা। এরপর খড়ি মাটি দিয়ে আলপনা এঁকে সাজানো হয় তাদের।
advertisement
advertisement
অন্যদিন ফলের সঙ্গে চাল কলা বরাদ্দ হলেও, স্পেশাল দিনের জন্য থাকে স্পেশাল মেনু। আপেল, কলাসহ নানারকমের ফলের পাশাপাশি থাকে খিচুড়ি ভোগ।
vlcsnap-2017-09-17-15h19m06s164
প্রতি বছরের মত এবছরও রীতি মেনেই পুজো হয় কুনকি হাতিদের। ডুয়ার্সের হাতি পুজো দেখতে সকাল থেকেই ভিড় করেন পর্যটকরা।
advertisement
বর্ষায় বন্ধ থাকার পর ১৬ সেপ্টম্বর থেকে খুলে গেছে জঙ্গল। ইতিমধ্যে জঙ্গলে যাচ্ছেন পর্যটকরা। মরশুমের শুরুতেই রবিবার হাতি পুজো ঘিরে ডুয়ার্সবাসীর সঙ্গেই আনন্দ উৎসবে মাতলেন পর্যটকরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিশ্বকর্মা নয়, এখানে পুজো পায় তাঁর জীবন্ত বাহন !
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement