advertisement

বাগানের নালায় ওটা কে পড়ে আছে? সামনে এগিয়ে গেল কয়েকজন! দেখা গেল... মালবাজারের চা বস্তি তোলপাড়

Last Updated:

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন গভীর রাতে আপালচাঁদ জঙ্গল থেকে শাবকসহ ৩০ থেকে ৩৫ টি হাতির একটি দল ঢুকে পড়ে নেপচাঁপুর চা বাগান বস্তি এলাকায়। হাতির দলটি চা বাগান পেরিয়ে জঙ্গলে ফেরার পথে একটি শাবক বাগানের নালায় পড়ে যায়।

AI image
AI image
রকি চৌধুরী, মালবাজার: বাগানের নালা থেকে হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালবাজারের নেপচাপুর চা বাগান বস্তি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন গভীর রাতে আপালচাঁদ জঙ্গল থেকে শাবকসহ ৩০ থেকে ৩৫ টি হাতির একটি দল ঢুকে পড়ে নেপচাঁপুর চা বাগান বস্তি এলাকায়। হাতির দলটি চা বাগান পেরিয়ে জঙ্গলে ফেরার পথে একটি শাবক বাগানের নালায় পড়ে যায়। হাতির দলটি সেই শাবকটির উদ্ধার করার চেষ্টা করে। নালা থেকে উদ্ধার করতে গিয়ে অন্যান্য হাতির পায়ের চাপে মাটি ধসে পড়ে সেই বাচ্চার উপরে পড়ে। মাটি চাপা পড়ে শাবকটির মৃত্যু হয়।
advertisement
বনদফতরের কর্মীরা রাত থেকেই ঘটনাস্তলে থাকলেও হাতির দলের জন্য সেই শাবকটি সামনে যেতে পারিনি। অবশেষে বুধবার ভোর নাগাদ হাতির দলটিকে সেখান থেকে দূরে সরিয়ে মৃত হাতিশাবকটিকে উদ্ধার করা হয়। তাকে নিয়ে যাওয়া হয়েছে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। সেখানে ময়নাতদন্তের পর শাবকটি শেষকৃত্য করা হবে বলে বনদফতর সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বাগানের নালায় ওটা কে পড়ে আছে? সামনে এগিয়ে গেল কয়েকজন! দেখা গেল... মালবাজারের চা বস্তি তোলপাড়
Next Article
advertisement
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
  • ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে

  • সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত

  • অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement