advertisement

Donald Trump: 'ফাঁকি দিলেই...', এবার বিদেশি পড়ুয়াদের বিরাট হুঁশিয়ারি ট্রাম্পের! কোপে পড়বেন ভারতীয়রাও

Last Updated:

বিদেশি প্রত্যর্পণ নিয়ে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির জেরে আমেরিকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানই ভিসা বাতিলের আশঙ্কায় বিদেশি পড়ুয়াদের মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে৷

ট্রাম্পের নিশানায় বিদেশি পড়ুয়ারা৷
ট্রাম্পের নিশানায় বিদেশি পড়ুয়ারা৷
আমেরিকায় বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কড়াকড়ির মধ্যেই এবার ভারতীয় সহ অন্যান্য দেশের পড়ুয়াদের চরম হুঁশিয়ারি দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন৷
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে বিদেশি পড়ুয়ারা নিজেদের ক্লাসে কামাই করলে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে না জানিয়ে পাঠক্রমে আর অংশ না নিলে তার পরিণতি হবে মারাত্মক৷ এই ধরনের অভিযোগ পেলে তৎক্ষণাৎ ভিসা বাতিল অথবা ভবিষ্যতে আমেরিকার ভিসা পাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির মতো কঠোর পদক্ষেপও করা হতে পারে৷
advertisement
ট্রাম্প প্রশাসনের এই নতুন সতর্কবার্তা বিদেশি পড়ুয়াদের উদ্বেগ বাড়াতে বাধ্য৷ কারণ বিদেশি প্রত্যর্পণ নিয়ে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির জেরে আমেরিকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানই ভিসা বাতিলের আশঙ্কায় বিদেশি পড়ুয়াদের মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে৷
advertisement
ভারতের মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও আমেরিকায় থাকা ভারতীয়দের উদ্দেশ্যে জানানো হয়েছে, অনুমোদিত সীমার বাইরে আমেরিকায় বসবাস করলে প্রত্যর্পণের মতো পদক্ষেপের সম্মুখীন হতে হবে৷ শুধু তাই নয়, ভবিষ্যতে আমেরিকার ভিসা পাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হতে পারে৷
advertisement
এমনিতেই বিদেশি পড়ুয়াদের ভর্তি করা নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সংঘাত চরমে পৌঁছেছে৷ এবার মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত বিদেশি পড়ুয়াদের উদ্বেগও বাড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: 'ফাঁকি দিলেই...', এবার বিদেশি পড়ুয়াদের বিরাট হুঁশিয়ারি ট্রাম্পের! কোপে পড়বেন ভারতীয়রাও
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement