Elephant Attack: উত্তরবঙ্গের ফালাকাটায় হাতির হামলা! মৃত্যু একই পরিবারের তিনজনের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Elephant Attack: উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় হাতির হামলায় একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। কোল থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে ৩৫ দিন বয়সের এক শিশুরও।
ফালাকাটা: উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় হাতির হামলায় একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। কোল থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে ৩৫ দিন বয়সের এক শিশুরও।
জলদাপাড়া জাতীয় উদ্যানের কুঞ্জনগর বনাঞ্চল লাগোয়া সিংপাড়ার ঘটনা। ঘটনাটি ঘটেছে রাত ১ টা নাগাদ ঘটনা। বনাঞ্চল থেকে ৭ হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ে। ওই ঘটনার সময়ে হাতি তাড়াচ্ছিলেন বনকর্মীরা।
advertisement
advertisement
সেই সময়ই হঠাৎ বাড়ি থেকে বের হন দাস পরিবার। হাতির সামনে পড়ে যায় মনোজ দাস। তাকে হাতি আছড়ে মারে। মনোজের মা মাখনরানি দাস ছেলেকে বাঁচাতে গেলে তাকেও পিষে মারে হাতি। মাখনরানি দেবীর কোলে ৩৫ দিনের নাতনি মনিষা দাস ছিল। কোল থেকে ছিটকে পড়ে নাতনির মৃত্যু হয়। এই ঘটনায় ফালাকাটা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 31, 2025 11:25 AM IST








