Elephant Attack: বাড়ি থেকে শুরু করে রিসর্ট, হাতির হানায় লণ্ডভণ্ড মাদারিহাট
- Reported by:Annanya Dey
- Published by:kaustav bhowmick
Last Updated:
Elephant Attack: বুনো হাতির হানায় অতিষ্ট মাদারিহাটের বাসিন্দারা। প্রতি রাতেই গৃহস্থদের বাড়িতে হানা দিয়ে তছনছ করছে বুনো হাতি
আলিপুরদুয়ার: চলতি বছর উত্তরবঙ্গে হাতির হানা যেন মহামারীর আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও হাতির হানায় ক্ষয়ক্ষতি হচ্ছে। কখনও কখনও মানুষের প্রাণ যাচ্ছে, আবার কখনও চাষের জমি বা সম্পত্তির বিপুল ক্ষতি হচ্ছে। এবার হাতির হানায় মাদারিহাটে ক্ষতিগ্রস্ত হল একটি রিসোর্ট।
বুনো হাতির হানায় অতিষ্ট মাদারিহাটের বাসিন্দারা। প্রতি রাতেই গৃহস্থদের বাড়িতে হানা দিয়ে তছনছ করছে বুনো হাতি। মাদারিহাটেথ মেঘনাদ সাহা নগর এলাকায় প্রায় দিন হানা দিচ্ছে বুনো হাতি। হানা দিয়ে এলাকার দুজন বাসিন্দার ঘর ভেঙে দিয়েছে। এই এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। বাসিন্দারা জানান, প্রতি রাতে বুনো হাতি আক্রমণ করছে লোকালয়ে ঢুকে। হাতির হানা থেকে বাঁচতে ঘর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা।
advertisement
advertisement
বন দফতরকে বিষয়টি বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। রাত্রিবেলায় বন দফতরের পক্ষ থেকে কোনওরকম টহলদারি করা হচ্ছে না বলে দাবি করা হয়েছে। এমনকি হাতি এসে গেলে বন দফতরে ফোন করলে কোনও বনকর্মী আসে না বলেও আক্ষেপের সঙ্গে জানিয়েছেন স্থানীয়রা। যদিও জলদাপাড়া বনবিভাগের তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। হলং অগ্নিকাণ্ডের দুমাস পর থেকে শুরু হয়েছে হাতির হানা। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলদাপাড়ার পর্যটন।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 15, 2024 5:01 PM IST










