Elephant Attack: প্রকৃতির ডাকে সাড়া দেওয়াটাই কাল হল! শৌচকর্ম সারতে গিয়ে আর ফেরা হল না শিবদয়ালের
- Reported by:SUROJIT DEY
- Published by:kaustav bhowmick
Last Updated:
সোমবার রাতে ওই বৃদ্ধ বাড়ির পাশের জঙ্গলের মধ্যে শৌচকর্ম করার সময় পেছন থেকে এসে আক্রমণ করে একটি হাতি। হাতির প্রবল আছাড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়
জলপাইগুড়ি: প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে রাতে বাড়ির বাইরে শৌচকর্ম করতে গিয়েছিলেন শিবদয়াল ওঁরাও। আর তাতেই ঘটল চরম বিপদ। জঙ্গল থেকে বেরিয়ে আসা দাঁতাল শুঁড়ে জড়িয়ে আছাড় মারল ওই প্রৌঢ়কে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ওই বৃদ্ধ বাড়ির পাশের জঙ্গলের মধ্যে শৌচকর্ম করার সময় পেছন থেকে এসে আক্রমণ করে একটি হাতি। হাতির প্রবল আছাড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে দেহটি ফেলে রেখে হাতি চলে গেলে পরিজনরা ওই ব্যক্তির দেহ জঙ্গল থেকে তুলে নিয়ে বাড়িতে আসেন। সোমবার রাতে জলপাইগুড়ির মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরা ডাউয়াতুলি এলাকায় ঘটনাটি ঘটেছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এলাকার মানুষ জানিয়েছে, সোমবার রাতে গরুমারার জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে ডাউয়াতুলি এলাকায় চলে আসে। অন্ধকার থাকায় শিবদয়াল ওঁড়াও হাতিটিকে দেখতে পাননি। তিনি একেবারে হাতির সামনে পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খুনিয়া স্কোয়াডের বনকর্মী ও মেটেলি থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2024 1:26 PM IST








