advertisement

Elephant Attack: বাইকের পিছন থেকে শুঁড় দিয়ে টেনে নামিয়ে আনল! হাতির হানায় ফের মৃত্যু

Last Updated:

Elephant Attack: শুঁড় দিয়ে বাইকের পিছনে বসে থাকা আরোহীকে নামিয়ে আনল হাতি। তাতেই মারাত্মক জখম হয়ে মৃত্যু হল বাবুরাম ওঁড়াও-এর

হাতি 
হাতি 
আলিপুরদুয়ার: হাতি ও বাইসনের জোড়া হামলা ডুয়ার্সের জঙ্গল সংলগ্ন এলাকায়। সকালে বাইসনের পর রাতে বুনো হাতির হানা কালচিনিতে। আর তাতেই মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বাঙ্গাবাড়ি এলাকায় হাতির হামলায় মৃত্যু হয়েছে বাবুরাম ওঁরাও নামে এক ব্যক্তির। জানা গিয়েছে, দু’জন আটিয়াবাড়ি চা বাগান থেকে বাইকে করে ঘরে বাঙ্গাবাড়ি এলাকায় ফিরছিলেন। একটি বুনো হাতি সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে এসে আচমকা বাইক আরোহীদের উপর আক্রমণ করে। প্রত্যক্ষদর্শিতা জানিয়েছেন, জঙ্গলের রাস্তার ঘাপটি মেরেছিল বুনো হাতিটি। রাতের অন্ধকারে বাইক আরোহীরা কেউ তাকে প্রথমে দেখতে পাননি। হাতিটি বাইকের পিছনে বসে থাকা বাবুরাম ওরাঁও-কে শুঁড় দিয়ে টেনে নামিয়ে আনে। তাতেই মারাত্মক জখম হন তিনি।
advertisement
advertisement
হাতিটি চলে গেলে বাইক চালক বাবুরাম ওঁরাও-কে উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা জানাজানি হতেই বনকর্মীরা হাসপাতালে আসেন। এদিকে আচমকা এমন বিপর্যয় ভেঙে পড়েছেন মৃতের আত্মীয়রা।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephant Attack: বাইকের পিছন থেকে শুঁড় দিয়ে টেনে নামিয়ে আনল! হাতির হানায় ফের মৃত্যু
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement