advertisement

Elephant Attack: বৃষ্টির রাতে গোটা গ্রাম তছনছ করে দিল বুনো হাতি

Last Updated:

Elephant Attack: বৃষ্টি ভেজা নিঝুম রাতে বুনো হাতির ভয়াবহ তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে মাদারিহাট এলাকায়। জানা গিয়েছে, জলদাপাড়ার জঙ্গল থেকে একদল হাতি হানা দিয়ে ব‍্যাপক তাণ্ডব চালায় মাদারিহাটের মেঘনাদ সাহা নগরে

হাতি 
হাতি 
আলিপুরদুয়ার: বৃষ্টি ভেজা রাতেও রেহাই পেল না মানুষগুলো। গ্রামে ঢুকে তাণ্ডব চালাল বুনো হাতি। আবারও হাতির আতঙ্ক মাদারিহাটে। বুনো হাতির তাণ্ডবে ক্ষতি হয়েছে ঘরবাড়ির। পাঁচটি ঘর ভেঙে গিয়েছে।
বৃষ্টি ভেজা নিঝুম রাতে বুনো হাতির ভয়াবহ তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে মাদারিহাট এলাকায়। জানা গিয়েছে, জলদাপাড়ার জঙ্গল থেকে একদল হাতি হানা দিয়ে ব‍্যাপক তাণ্ডব চালায় মাদারিহাটের মেঘনাদ সাহা নগর এলাকায়। দু’মাস পর আর‌ও এই এলাকায় হাতির হানা ঘটনা ঘটল। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি ঘর ও একটি চায়ের দোকান। আতঙ্কে এলাকার বাসিন্দারা। গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ‍্যানের জঙ্গল থেকে বুনো হাতির দলটি মেঘনাদ সাহা নগর এলাকায় প্রবেশ করে।
advertisement
advertisement
হাতির দলটি স্থানীয় স্বপন দাস, চন্দন দাস, গুরুপদ দাস, রবি দাসের পাকা বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়। গণেশ শর্মার চা দোকান ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত বাসিন্দা গুরুপদ দাস জানান, এলাকায় হাতি এলেই আমাদের আতঙ্ক শুরু হয়। অনেকদিন পর এল হাতির দল। ঘরবাড়ি ভেঙেছে, সেই দৃশ্য ভুলতে পারছিনা। ঘটনার খবর শুনে আসেন জলদাপাড়া বনবিভাগের কর্মীরা। বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গিয়েছে।
advertisement
অনন্যা দে
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephant Attack: বৃষ্টির রাতে গোটা গ্রাম তছনছ করে দিল বুনো হাতি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement