advertisement

রবিবার ফের ভোট জলপাইগুড়িতে, সোমবার গণনা

Last Updated:

মাত্র একদফায় হয়েছে এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট ৷ কিন্তু তাতেও মনোনয়ন পর্ব থেকে পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা ৷

#জলপাইগুড়ি: মাত্র একদফায় হয়েছে এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট ৷ কিন্তু তাতেও মনোনয়ন পর্ব থেকে পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা ৷ প্রতিটি পর্বেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে ৷ আর এই অশান্তির জেরেই ফল ঘোষণা হওয়ার পরও আগামিকাল ফের জলপাইগুড়িতে নতুন করে ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ৷
সূত্রের খবর, রাজগঞ্জের ফুলবাড়ি পঞ্চায়েতে ফের ভোটগ্রহণ হবে ৷ ফুলবাড়ি পঞ্চায়েতের ১৮৯/১ এবং ১৮৯/ ২ বুথে ফের ভোট গ্রহণ হবে ৷ এই দুই বুথেই গণনার সময় ব্যালট ছিনতাইয়ের অভিযোগ ওঠে ৷ যার জেরে রবিবার ফের ভোটগ্রহণ হবে এই কেন্দ্র গুলিতে ৷ সোমবার হবে ভোটগণনা ৷
এই প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে কোনও খামতি রাখতে চায় না কমিশন ৷ নির্বাচন কমিশনারের বক্তব্য, ‘এক জায়গায় ছাপ্পা হয়েছে ৷ কিন্তু ২ জায়গায় ফের ভোট হবে ৷’
advertisement
advertisement
অশান্তির বাতাবরণেই গতকাল ১৪ মে সম্পন্ন হয় এবারের পঞ্চায়েত ভোট। গতকাল সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হতে না হতেই আসতে থাকে একের পর এক হিংসার খবর ৷ কোথাও বুথ দখল করে চলে ছাপ্পা ভোট, কোথাও আবার ব্যালেট বক্সে আগুন ৷ সরকারি হিসেব বলছে, ভোট চলাকালীন সংঘর্ষের জেরে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও মিলেছে ৷ পঞ্চায়েত ভোট ঘিরে যে অশান্তি শুরু হয়েছিল ৷ পঞ্চায়েত ভোট গণনার দিনেও সেই অশান্তি অব্যহত রইল ৷ যার জেরেই এই দু’টো কেন্দ্রে ফের হবে ভোটগণনা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রবিবার ফের ভোট জলপাইগুড়িতে, সোমবার গণনা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement