advertisement

টাকা মিলছে, তবুও যাবেন না! ভয়ে ভিন রাজ্য এড়িয়ে চলছেন ঢাকিরা! কারণ জানলে চমকে যাবেন

Last Updated:

ভিন রাজ্যে বেশি টাকা উপার্জন হয় ঢাক শিল্পিদের। তাই বেশি লাভের আশায় পুজোর সময় ভিন রাজ্যে পাড়ি দেন তাঁরা।

+
পুজোর

পুজোর আগে প্রস্তুতি মালদহের ঢাকিদের।

মালদহ, জিএম মোমিন: একদিকে যেখানে পুজোর মরশুমে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরেন পরিযায়ী শ্রমিকরা। অন্যদিকে ঠিক এই সময়ে পুজো উপলক্ষে ঢাক বাজানোর জন্য ভিন রাজ্যে পাড়ি দেন মালদহ জেলার বহু ঢাকিরা। তবে এবারে সেই ছবিটি ব্যতিক্রম। বাঙালিদের ভিন রাজ্যে বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার হওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন জেলার ঢাকিরা।
পুজোর মরশুমে জেলার ঢাক শিল্পীদের ডাক আসে ভিন রাজ্য রাজস্থান, গুজরাট, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র থেকে। ভিন রাজ্যে ঢাক বাজিয়ে বেশি টাকা উপার্জন হয় ঢাক শিল্পিদের। তাই বেশি লাভের আশায় পুজোর সময় ভিন রাজ্যে পাড়ি দেন ঢাক শিল্পিরা। তাঁদের দাবি, ভিন রাজ্যে বাঙালিদের বাংলাদেশি সন্দেহ হেনস্তার শিকার হতে হচ্ছে। তাই ইচ্ছে থাকলেও হেনস্থার শিকার হওয়ার ভয়ে ভিন রাজ্যে যেতে রাজি নন তাঁরা। এক ঢাকি সঞ্জয় রবিদাস জানান, “জেলায় ঢাক বাজিয়ে তেমন পারিশ্রমিক মেলে না।
advertisement
আরও পড়ুন : উত্তরবঙ্গে আবহাওয়া বদলের বড় ইঙ্গিত! সন্ধেতেই আসল খেলা! দার্জিলিং সহ ১১ জেলা নিয়ে যা জানাল IMD
তাই তাঁরা ভিন রাজ্যে পাড়ি দেন। কিন্তু এবারে বাইরে যাওয়া হবে কিনা তা নিয়ে চিন্তিত তাঁরা। কারণ গত কয়েক মাস থেকে ভিন রাজ্যে বাঙালিদের বিভিন্ন রকম ভাবে সমস্যায় পড়তে হচ্ছে। বাংলাদেশি সন্দেহ আটক করে পুলিশি হেনস্তার শিকার হতে হচ্ছে। তাই তাঁদের দাবি, রাজ্য সরকারের উদ্যোগে ঢাকিদের অন্যান্য শিল্পীদের মত ভাতার ব্যবস্থা করা হোক। যাতে তাঁরা সারা বছর জেলাতেই কাজ করে রোজগার করতে পারেন।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সারা বছর বিভিন্ন রকম কাজ করলেও বেশি আয়ের আশায় এই পুজোর মরশুমের অপেক্ষায় থাকেন ঢাক শিল্পীরা। এই সময় জেলার ঢাক শিল্পীরা ভিন রাজ্যে পাড়ি দেন ঢাক বাজানোর উদ্দেশ্যে। কারণ এই উৎসবে তাদের চাহিদা পূরণ হয় দাবি মত। তবে এবারে ভিন রাজ্য থেকে ডাক আসলেও আতঙ্কিত পরিবেশের ফলে চিন্তিত জেলার ঢাক শিল্পীরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
টাকা মিলছে, তবুও যাবেন না! ভয়ে ভিন রাজ্য এড়িয়ে চলছেন ঢাকিরা! কারণ জানলে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement