advertisement

কেন্দ্র-রাজ্য বিতর্কের মধ্যেই জলপাইগুড়িতে উদ্বোধন হল কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চের

Last Updated:

আন্দামানের পর জলপাইগুড়িতে শনিবার উদ্বোধন হল কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চের।

#জলপাইগুড়ি: উদ্বোধনের দিনও পিছু ছাড়ল না বিতর্ক। শনিবার জলপাইগুড়িতে আনুষ্ঠানিক উদ্বোধন হল কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চের। উদ্বোধনী অনুষ্ঠানেও অব‍্যাহত থাকল কেন্দ্র-রাজ‍্য সংঘাত।
আন্দামানের পর জলপাইগুড়িতে শনিবার উদ্বোধন হল কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চের। উদ্বোধনের দিন বিতর্ক উসকে দিয়ে আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়ে দেন, সার্কিট বেঞ্চ তৈরির পুরো খরচ ৪০ কোটি টাকাই বহন করেছে রাজ‍্য সরকার।
রাজ‍্য ও কলকাতা হাইকোর্টকে অন্ধকারে রেখেই গত মাসের ৮ তারিখে ময়নাগুড়ি থেকে এই সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সার্কিট বেঞ্চ তৈরির কৃতিত্বও দাবি করেছিলেন।
advertisement
advertisement
যদিও প্রধানমন্ত্রীর এই উদ্বোধনকে কর্যত গুরুত্ব না দিয়েই ৯ ফেব্রুয়ারি রাজ্যের আইন সচিবকে চিঠি দিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল জানান, ৯ মার্চ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন ঠিক করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। শনিবার রাজ‍্যপালের বক্তব‍্যেও উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার কথা।
প্রশাসনিক ও আইনি জটিলতায় বারবার পিছিয়েছে সার্কিট বেঞ্চের উদ্বোধন। শনিবার সেকথাও মনে করিয়ে দেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বিতর্ক পিছু না ছাড়লেও দীর্ঘ অপেক্ষার পর সার্কিট বেঞ্চ পেয়ে খুশি উত্তরবঙ্গের মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কেন্দ্র-রাজ্য বিতর্কের মধ্যেই জলপাইগুড়িতে উদ্বোধন হল কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চের
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement