advertisement

Alipurduar News: বিরকিটি নদীতে ভেসে উঠল হাজার হাজার মরা মাছ

Last Updated:

বিরকিটি নদীতে গত দু'দিন ধরে মরা মাছ ভেসে উঠতে দেখা যাচ্ছে। এই ঘটনায় চিন্তিত ফালাকাটার জটেশ্বরবাসীরা। সবচেয়ে দুশ্চিন্তার কারণ হল, এখানকার বাসিন্দারা এখন‌ও এই নদীর জল পান করেন

+
বিরকিটি

বিরকিটি নদী

আলিপুরদুয়ার: বিরকিটি নদীতে ভেসে উঠছে মরা মাছ। স্নানের জন্য যারা নদীতে নেমেছিলেন তারা এই দৃশ‍্য দেখে তড়িঘড়ি ডাঙায় উঠে আসেন। জটেশ্বরবাসীদের অভিযোগ, বিরকিটি নদীর জল বিষাক্ত হয়ে গেছে, তাই নদীর সব মাছ মরে যাচ্ছে।
বিরকিটি নদীতে গত দু’দিন ধরে মরা মাছ ভেসে উঠতে দেখা যাচ্ছে। এই ঘটনায় চিন্তিত ফালাকাটার জটেশ্বরবাসীরা। সবচেয়ে দুশ্চিন্তার কারণ হল, এখানকার বাসিন্দারা এখন‌ও এই নদীর জল পান করেন। সেই বিরকিটি নদীতে হাজারে হাজারে মরা মাছ ভাসতে দেখে আতঙ্কে ভুগতে শুরু করেছে এলাকাবাসী। খবর ছড়িয়ে পড়তেই নদীতে মাছ ধরতে আসেন কিছু মানুষ। তবে মরা মাছ নিতে দেননি স্থানীয়রা। তাঁদের অনুমান, বিষক্রিয়ার ফলেই মাছ মরে ভেসে উঠছে। খবর পৌঁছে যায় ফালাকাটা ব্লক প্রশাসনের কাছে। তড়িঘড়ি এলাকায় ছুটে আসেন বিডিও অনিক রায়। জটেশ্বরে ফাঁড়ির পুলিশ কর্তারাও হাজির হন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
প্রশাসনের তরফে ভেসে উঠা মরা মাছ খেতে নিষেধ করা হয়েছে। বিডিও অনিক রায় বলেন, ঘটনার খবর পেয়ে এলাকায় যাই। গিয়ে দেখি নদীতে মাছ মরে ভেসে উঠেছে। স্থানীয়দের সেই মাছ খেতে বারণ করা হয়েছে। পাশাপাশি মৃত মাছ এবং নদীর জল সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা করে দেখা হবে। এদিকে মরা মাছ ও নদীর জল গবেষণাগারে পরীক্ষার জন‍্য পাঠানো হয়েছে। পরীক্ষার পর জানা যাবে মরা মাছ ভেসে ওঠার প্রকৃত কারণ কী।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: বিরকিটি নদীতে ভেসে উঠল হাজার হাজার মরা মাছ
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement