advertisement

Humanity: বিধ্বস্ত সিকিমের পাশে দাঁড়াতে ম্যারাথনে পা মেলালেন দার্জিলিঙের বিক্রম

Last Updated:

Humanity: সিলেটের চাবাগান থেকে ম্যারাথন দৌড়ে তিস্তাপারে এসে পৌঁছন তাঁরা

সিলেটের চাবাগান থেকে ম্যারাথন দৌড়ে তিস্তাপারে এসে পৌঁছন তাঁরা
সিলেটের চাবাগান থেকে ম্যারাথন দৌড়ে তিস্তাপারে এসে পৌঁছন তাঁরা
দার্জিলিং : প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত সিকিমের পাশ দাঁড়ালেন দার্জিলিঙের তরুণ বিক্রম রাই। পাহাড়িয়া এই তরুণ নিজে রানার বা দৌড়বীর। ‘ভিক-রান ফাউন্ডেশন’ নামের সংস্থা রয়েছে তাঁর। দুই বন্ধুকে নিয়ে তিনি এই সংস্থা চালান। এ বছর সিলেন ম্যারাথনে 25K ম্যারাথনে অংশ নিয়ে সফল হয়েছেন তিনি।
অভিনব এই উদ্যোগের মাধ্যমে বিপর্যস্ত সিকিম, দার্জিলিংয়ের পাশে দাঁড়াতে চেয়েছেন তিন তরুণ। সিলেটের চাবাগান থেকে ম্যারাথন দৌড়ে তিস্তাপারে এসে পৌঁছন তাঁরা। সিলেট 25K ম্যারাথনের মূল লক্ষ্য, দৌড়ের মধ্যে দিয়ে প্রতিবেশী দেশগুলির সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করা। সেই কাজে বিক্রমের সঙ্গী ছিলেন আরও দু’জন – মনোজ গুরুং এবং সমীর আহমেদ।
advertisement
আরও পড়ুন : প্রাচীন এই কালীমন্দিরের সঙ্গে জড়িয়ে অলৌকিক গল্প, দীপাবলিতে উপচে পড়ে ভক্তদের ভিড়
প্রসঙ্গত গত ৪ অক্টোবর উত্তর সিকিমের লোনাক হ্রদের জল উপচে তা ধাক্কা দেয় চুংথাং জলবিদ্যুৎ কেন্দ্রের জলাধারে। তার চাপে জলাধারের একাংশ ভেঙে প্রবল গতিতে নেমে আসে নীচে। তিস্তার তাণ্ডবে নিশ্চিহ্ন হয়ে যায় সিকিমের সঙ্গে সংযোগ রক্ষাকারী ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। প্রবল ক্ষতিগ্রস্ত হয় সিকিমের রাজধানী গ্যাংটক-সহ রংপো, দিকচু, সিংটাম। মৃত্যু হয় অনেকের। ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা৷
advertisement
advertisement
বিপর্যস্ত অবস্থা থেকে ফের মাথা তুলে দাঁড়াচ্ছে সিকিম৷ ধীরে ছন্দে ফিরছে পর্যটন ব্যবস্থা৷ পর্যটকদের পছন্দের শীর্ষে থাকা এই রাজ্যে পাশে দাঁড়াতে ম্যারাথনে পা মেলালেন তরুণ তুর্কী বিক্রম, মনোজ এবং সমীর৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Humanity: বিধ্বস্ত সিকিমের পাশে দাঁড়াতে ম্যারাথনে পা মেলালেন দার্জিলিঙের বিক্রম
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৪ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শনিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement