advertisement

North dinajpur news: ব্রাউন সুগার ও আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল ডালখোলা থানার পুলিশ 

Last Updated:

ব্রাউন সুগার ও আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল ডালখোলা থানার পুলিশ, ধৃতদের আজ রায়গঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ 

North Dinajpur News ঘটনায় চক্ষু চড়কগাছ সকলের ৷
North Dinajpur News ঘটনায় চক্ষু চড়কগাছ সকলের ৷
ডালখোলা: দুষ্কৃতীদের জন্য ত্রাস হয়ে উঠছে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। কালো কারবারীদের বিরুদ্ধে নিশ্ছিদ্র বেষ্টনী তৈরি করে রেখেছে ইসলামপুর পুলিশ জেলা। আর সেই জালে পড়তে চলেছে একের পর এক অপরাধ জগতের দুষ্কৃতী। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও ব্রাউন সুগার সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতারকরল ডালখোলা থানার পুলিশ। ডালখোলা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাতে ওসি বিশ্বনাথ মিত্রের নেতৃত্বাধীন পুলিশের একটি টিম বুড়ি মহানন্দা সেতুর দক্ষিণ পাশে বিধানপল্লী ডালখোলা বাইপাস রোডে অভিযান চালায়।
ব্রাউন সুগার থাকার সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে করণদিঘির বিডিও নীতিশ তামাং ও মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যনন্দ সরকার উপস্থিত হয়। ধৃতদের কাছে তল্লাশি চালিয়ে ৬টি প্যাকেটে মোট ৫৩০ গ্রাম ওজনের ব্রাউন সুগার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬০ লক্ষাধিক টাকা।
advertisement
advertisement
আরও পড়ুন: চাষের জমি থেকে কী চুরি করল চোর? দেখে হতবাক এলাকার মানুষেরা
পাশাপাশি বিধানপল্লীর বাসিন্দা অজয় ​​সাহানীর কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল ও প্রদীপ সাহার কাছ থেকে একটি পাইপগান ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রায়গঞ্জ আদালতে পাঠানো হলে ৯ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে রায়গঞ্জ আদালত।
advertisement
চঞ্চল মোদক
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North dinajpur news: ব্রাউন সুগার ও আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল ডালখোলা থানার পুলিশ 
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement