advertisement

CPIM: সিপিএম নেতার ছেলে বলেই এমন কাণ্ড? চোপড়ায় ভয়াবহ ঘটনা, আসরে বামেরা

Last Updated:

CPIM: জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে গ্রামের মধ্যে বসেই গল্প করছিল সিপিএম নেতা তথা প্রাক্তন চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মকলেসর রহমানের ছেলে রবিউল হাবিব।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
চঞ্চল মোদক, চোপড়া: আচমকা সিপিএম নেতার ছেলের উপর ধারাল অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয় সিপিএম নেতার ছেলে রবিউল হাবিব। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে চোপড়া থানার ঘিরনীগাও গ্রাম পঞ্চায়েতের দোলুয়া এলাকায়।
জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে গ্রামের মধ্যে বসেই গল্প করছিল সিপিএম নেতা তথা প্রাক্তন চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মকলেসর রহমানের ছেলে রবিউল হাবিব। সেই সময়ই গ্রামের আকতার আলী নামে এক যুবক তার উপর আচমকা ধারাল অস্ত্র দিয়ে উপর হামলা করে বলে অভিযোগ।
advertisement
advertisement
এই ঘটনায় গুরুতর জখম হয় রবিউল হাবিব। তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য।
অন্যদিকে খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন ইসলামপুরের সিপিএমের নেতৃত্বরা। তবে কী কারণে ওই যুবক হামলা করল, তা এখনও স্পষ্ট নয়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
CPIM: সিপিএম নেতার ছেলে বলেই এমন কাণ্ড? চোপড়ায় ভয়াবহ ঘটনা, আসরে বামেরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement