advertisement

Cooch Behar News: পায়ে আলতা, হাতে সোনার বালা, পরণে বিয়ের শাড়ি, তারপর হঠাৎ এ কী ঘটে গেল

Last Updated:

Cooch Behar News: ন বধূর সাজে এটা কী করলেন তিন সন্তানের জননী! কান্নার রোল গোটা পরিবারে৷

নব বধূর সাজে এটা কী করলেন তিন সন্তান জননী! কান্নার রোল গোটা পরিবারে
নব বধূর সাজে এটা কী করলেন তিন সন্তান জননী! কান্নার রোল গোটা পরিবারে
তুফানগঞ্জ: শেষবারের মতো পায়ে আলতা, হাতে সোনার বালা, কানে সোনার দুল এবং সযত্নে রাখা বিয়ের শাড়ি পড়লেন। আর তারপরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মূলত পারিবারিক অশান্তির জেরেই নিজের জীবনের এমন চরম সিদ্ধান্ত নিলেন এক গৃহবধূ। কোজাগরী লক্ষী পুজোর দিনে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। গোটা এলাকা জুড়ে মন খারাপের বাতাবরণ ছেয়ে রয়েছে বর্তমানে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ নং ব্লকের বারকোদালি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম নমিতা বর্মন। এবং তাঁর বিয়ে হয়েছে দশ বছর আগে। বর্তমান সময়ে তিনি তিন পুত্র সন্তানের মা। তবে আচমকাই তাঁর এই রকম চরম সিদ্ধান্তে শোকস্তব্ধ গোটা এলাকার মানুষেরা। মূলত পারিবারিক বিবাদের জেরে মানসিক চাপে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই গৃহবধূ।
advertisement
advertisement
যদিও গৃহবধূর গলায় ফাঁস লাগানো দেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন তড়িঘড়ি খবর দেন তুফানগঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃতার বাপের বাড়ির সূত্রে জানতে পারা গিয়েছে,  বছর দশেক আগে ধলপল এলাকার জিতেন বর্মনের সাথে তাঁদের বাড়ির মেয়ের বিয়ের হয়। তবে বিয়ের পর থেকেই মৃতার শাশুড়ি, শাশুড়ির বোন এবং ননদ তার ওপর অত্যাচার চালাত। তাঁদের মেয়ের তিনটি ছেলেও রয়েছে। কিন্তু, শুক্রবার সকালে তাঁদের মেয়ের সঙ্গে তুমুল ঝগড়া হয় শাশুড়ি, ননদ এবং শাশুড়ির বোনের সঙ্গে। তারপর তাঁদের মেয়ে এদিন নব বধূর সাজে পায়ে আলতা এবং বিয়ের যত্নে রাখা গহনা পড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
advertisement
পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, গত শুক্রবার মৃতার শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে কোন বিষয় নিয়ে ঝগড়া হয়। আর মূলত সেই কারণেই ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: পায়ে আলতা, হাতে সোনার বালা, পরণে বিয়ের শাড়ি, তারপর হঠাৎ এ কী ঘটে গেল
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement