advertisement

কোচবিহারে তিস্তার উপর সাঁকো ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার ২

Last Updated:
#কোচবিহার: ভিড়ের চাপে নদীর ওপর সাঁকো ভেঙে বিপত্তি কোচবিহারে। ঘটনায় গ্রেফতার হয়েছেন ২ জন ৷ ছটপুজোর জন্য তোর্সায় বাঁশের সাঁকোর ওপর জড়ো হয়েছিলেন পূণ্যার্থীরা। ভিড়ের চাপে মাঝনদীতে আচমকাই ভেঙে পড়ে বাঁশের সাঁকো।
সাঁকো তৈরি করা সংস্থার দু’জনকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের নাম তরুণ রায় ও শুভ্রাংশু সাহা ৷ শনিবার ছটপুজো উপলক্ষ্যে কোচবিহারের পাটাকুড়ায় অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করেছিল পুরসভা ৷ কিন্তু ভক্তদের ভিড়ে তোর্সা নদীর উপর ওই বাঁশের সাঁকো ভেঙে পড়ে যায় ৷ যদিও এই ঘটনায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি ৷
advertisement
এরপরেই দু’জনকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ ৷ সাঁকো ভাঙায় খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ ভোর রাত পর্যন্ত চলে সাঁকো মেরামতির কাজ ৷ গতকাল
advertisement
তোর্সার পাড়ে রাত কাটান মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷ এরপরে থেকেই ১০ জনের বেশি সাঁকোয় ওঠায় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কোচবিহারে তিস্তার উপর সাঁকো ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার ২
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement