advertisement

Cooch Behar News: বাড়ি বাড়ি গিয়ে ময়লা-আবর্জনা সংগ্রহ করবে টোটো! শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, হয়ে গেল উদ্বোধন

Last Updated:

Cooch Behar News: পুরসভার পক্ষ থেকে বলা হয়, শহরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ময়লা, আবর্জনা নেওয়ার জন্য এতদিন টানা রিক্সা ছিল। তবে এবার বেশি বর্জ্য নেওয়ার জন্য টোটো গাড়ির উদ্বোধন করা হল।

টোটো | প্রতীকী ছবি
টোটো | প্রতীকী ছবি
মাথাভাঙা, কোচবিহার, রাজেশ দাসঃ শহরের বাড়ি বাড়ি গিয়ে এবার ময়লা, আবর্জনা সংগ্রহ করবে টোটো। পুরসভার পক্ষ থেকে বর্জ্যবাহী টোটোর উদ্বোধন করা হল। কোচবিহারের মাথাভাঙা শহরে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
মাথাভাঙা পুরসভার পক্ষ থেকে শহরের ১২টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ময়লা, আবর্জনা সংগ্রহ করার জন্য বর্জ্যবাহী টোটোর উদ্বোধন করা হল। এই টোটোগুলির উদ্বোধন করেন মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান প্রবীর সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা, কাউন্সিলর বিশ্বজিৎ রায়, চন্দ্রশেখর রায় বসুনিয়া সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ।
আরও পড়ুনঃ পথশ্রী প্রকল্পের জয়জয়কার! প্রায় ১ কোটি খরচে বাদুড়িয়ার গ্রামে ঝাঁ চকচকে রাস্তা, আহ্লাদে আটখানা স্থানীয়রা
পুরসভার পক্ষ থেকে বলা হয়, শহরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ময়লা, আবর্জনা নেওয়ার জন্য এতদিন টানা রিক্সা ছিল। তবে এবার বেশি বর্জ্য নেওয়ার জন্য টোটো গাড়ির উদ্বোধন করা হল। এগুলি শহরের ১২টি ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ময়লা আবর্জনা সংগ্রহ করবে। এর জন্য প্রায় ২০ লক্ষ টাকা খরচ হয়েছে।
advertisement
advertisement
বর্তমান সময়ে টোটোয় চেপে যাতায়াত করেন বহু মানুষ। তবে টোটো করে ময়লা, আবর্জনা সংগ্রহ করার উদ্যোগ বেশ অভিনব। এমনটা সচরাচর দেখা যায়। তবে এবার এমনই পরিষেবা চালু করল মাথাভাঙা পুরসভা। শহরের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বেশি বর্জ্য নেওয়ার জন্য টোটো গাড়ির উদ্বোধন করা হল।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: বাড়ি বাড়ি গিয়ে ময়লা-আবর্জনা সংগ্রহ করবে টোটো! শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, হয়ে গেল উদ্বোধন
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement