advertisement

কোচবিহারের জেলা পরিষদেও উড়ল সবুজ আবির, তৃণমূলের সামনে ধরাশায়ী সবাই

Last Updated:

উত্তরবঙ্গের অন্যতম সমৃদ্ধশালী জেলা কোচবিহার ৷ সেই বিখ্যাত কোচ রাজাদের বাসভূমিই এখন তৃণমূলের জয়ভূমিতে পরিণত হয়েছে

#কোচবিহার: উত্তরবঙ্গের অন্যতম সমৃদ্ধশালী জেলা কোচবিহার ৷ সেই এক সময়ের বিখ্যাত কোচ রাজাদের বাসভূমিই এখন তৃণমূলের জয়ভূমিতে পরিণত হয়েছে ৷ পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে উল্লেখযোগ্য ফল করেছে সঙ্গে  জেলা পরিষদের সব কটি আসনেই দাপটের সঙ্গে নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস ৷
কোচবিহারের জেলা পরিষদের ৩৩টি আসনের মধ্যে ৩১টি আসনেই জয়লাভ করেছে শাসকদল ৷ নির্দল প্রার্থী ১টি আসনে জয়ী ৷ ১টি আসনে ভোট হয়নি ৷ তবে সেই আসনও তৃণমূল কংগ্রেসের জেতার প্রবল সম্ভবনা আছে ৷
advertisement
advertisement
কোচবিহারের দিনহাটা, মাথাভাঙা, ফালাকাটা, হলদিবাড়ি প্রভৃতি অঞ্চলে ঘাসফুল ঝড় সুনামির আকার নিয়ে জেলা পরিষদের ৩১  আসনে জয়ী হয়েছে ৷ মূলত এই জেলায় লড়াই ছিল তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট ও অন্যান্যরা ৷ তৃণমূলের সামনে কেউই খাপ খুলতে পারেনি ৷ ধারে ও ভারে শাসকদলের কাছে পৌঁছতে পারেনি কেউই ৷
এই জয়ের ফলে উত্তরবঙ্গের এই জেলায় তৃণমূলের খুঁটি আরও শক্তপোক্ত, আরও মজবুত হল ৷ কোচবিহারের ওলিতে, গলিতে, শহরতলিতে রচনা হয়েছে সবুজের গান ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কোচবিহারের জেলা পরিষদেও উড়ল সবুজ আবির, তৃণমূলের সামনে ধরাশায়ী সবাই
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement