advertisement

বিনা পয়সায় টয় ট্রেন সফর শিশুদের, উদযাপিত ওয়ার্ল্ড হেরিটেজ ডে

Last Updated:

ওয়ার্ল্ড হেরিটেজ ডে-তে ভারি মজা কচিকাচাদের ৷ কারণ লম্বা একটা সফরের সাক্ষী থাকল তারা ৷

# দার্জিলিং : ওয়ার্ল্ড হেরিটেজ ডে-তে ভারি মজা কচিকাচাদের ৷ কারণ লম্বা একটা সফরের সাক্ষী থাকল তারা ৷ কিলোমিটারের নিরিখে খুব বেশি না হলেও, দার্জিলিং থেকে ঘুম পাড়ি দিয়ে অনেক কিছুই জানা তো গেল ৷
প্রথমত আজকের দিনটিকে ওয়ার্ড হেরিটেজ ডে হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো ৷ দেশের নানান স্থাপত্যের গুরুত্ব এবং তা আমাদের সংস্কৃতিকে কীভাবে আরো সমৃদ্ধ করে তা বুঝে নেওয়ার জন্যই এই বিশেষ দিনটি নির্বাচন ৷ ইউনেসকোর সমর্থনে ১৯৮৩ থেকে শুরু হয়েছে এই প্রথা ৷
বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন স্থাপত্য রয়েছে এর নির্বাচনে ৷ আমাদের দেশেই রয়েছে এমন ৩৬টি স্থাপত্য, যার মধ্যে উল্লেখযোগ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ যা টয় ট্রেন নামেই বেশি পরিচিত ৷
advertisement
advertisement
১৯৯৯-তে ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান পায় টয় ট্রেন ৷ এর ফলে দেশ বিদেশের মানুষের কাছে বাড়ে এর গুরুত্বও ৷ দেখভালেও করা হয় বিশেষ নজর সহকারে ৷
টয় ট্রেন ছাড়াও পশ্চিমবঙ্গের মধ্যে সুন্দরবনের অভয়ারণ্যও পেয়েছে হেরিটেজের তকমা ৷
advertisement
আজ এই দিনটিকে বেছে নিয়েই পঞ্চাশেরও বেশি শিশু ও কিশোরকে বিনা পয়সায় চড়ানো হল দার্জিলিং হিমালয়ান রেলওয়েজে ৷ তাদের জীবনে এই ট্রেনের গুরুত্ব এবং টয়ট্রেনের আনন্দ উপভোগ করাতেই এই উদ্যোগ ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিনা পয়সায় টয় ট্রেন সফর শিশুদের, উদযাপিত ওয়ার্ল্ড হেরিটেজ ডে
Next Article
advertisement
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
  • নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !

  • দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে

  • কী জানালেন পরিচালকের স্ত্রী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement