advertisement

North Bengal woman abuse punishment: মাটিগাড়া ধর্ষণ খুন কাণ্ডে ফাঁসির সাজা! স্কুল ছাত্রীকে নির্যাতনে চরম শাস্তি দিল আদালত

Last Updated:

Women abuse punishment: দার্জিলিং জেলার মাটিগাড়ায় স্কুলের ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় বড় সাজা দিল আদালত। বৃহস্পতিবার অভিযুক্ত মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
শিলিগুড়ি: দার্জিলিং জেলার মাটিগাড়ায় স্কুলের ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় বড় সাজা দিল আদালত। বৃহস্পতিবার অভিযুক্ত মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ তাঁকে ফাঁসির সাজা শোনানো হল।
গত বছরের ২১ অগাস্ট দার্জিলিংয়ের মাটিগাড়ায় একাদশ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে মাথা থেঁতলে খুন করার অভিযোগ ওঠে। নৃশংস এই ঘটনার জেরে সেই সময় শিউরে উঠেছিল গোটা রাজ্য। সেই ঘটনায় পরে গ্রেফতার করা হয় মহম্মদ আব্বাস নামে এক যুবককে।
advertisement
advertisement
বৃহস্পতিবার মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে শিলিগুড়ি মহকুমা আদালত। শুক্রবার যুবকের সাজা শোনানোর কথা ছিল। শুক্রবার সরকারি পক্ষের আইনজীবী উদাহরণ হিসাবে বিভিন্ন ঘটনার নজির তুলে ধরে অপরাধীর ফাঁসির পক্ষে সওয়াল করেন। পাশাপাশি অপরাধীর আইনজীবী আব্বাসের বাড়িতে বৃদ্ধা মা রয়েছে, তাই পরিবারের কথা ভেবে ফাঁসি রদের আবেদন জানান।  তার বিরুদ্ধে ওঠা স্কুলছাত্রীকে ধর্ষণ এবং খুনের অভিযোগ প্রমাণিত হয় বৃহস্পতিবারই। শনিবার আসামি মহম্মদ আব্বাসকে ফাঁসির সাজা দিল শিলিগুড়ি মহকুমা আদালত। ঘটনার পরে ১ বছর ১৪ দিনের মাথাতেই মামলার নিষ্পত্তি হল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal woman abuse punishment: মাটিগাড়া ধর্ষণ খুন কাণ্ডে ফাঁসির সাজা! স্কুল ছাত্রীকে নির্যাতনে চরম শাস্তি দিল আদালত
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement