advertisement

North Dinajpur News: পাগল কুকুরের কামড়ে ক্ষেপে উঠল ষাঁড়! তার তাণ্ডবে হুলস্থুল কালিয়াগঞ্জে, জখম তিন

Last Updated:

North Dinajpur News: সম্প্রতি একটা পাগলা কুকুর ষাঁড়টিকে কামড়ে দেয়। তারপরই ষাঁড়টির তাণ্ডব শুরু হয়েছে এলাকায়। পাগল ষাঁড়টি দৌড়ে গিয়ে সাধারণ মানুষকে আহত করে এদিন।

+
পাগল

পাগল কুকুর কামড়ে ক্ষেপে উঠল ষাঁড়! তার তাণ্ডবে হুলস্থুল কালিয়াগঞ্জে, জখম তিন

উত্তর দিনাজপুর: ক্ষ্যাপা ষাঁড়ের তাণ্ডবে হুলস্থুল কাণ্ড কালিয়াগঞ্জে। ষাঁড়ের গুঁতোয় জখম তিন । ষাঁড়ের উপর নজর রাখতে সারা রাত জেগে পুলিশও। যদিও বেশ কাঠখড় পুড়িয়ে ষাঁড়কে বাগে আনতে সক্ষম হন দমকল বাহিনী-সহ পুলিশ কর্মী ও বন কর্মীরা।
স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় অনেক আগে থেকে ষাঁড়টি ঘোরাফেরা করলেও কখনও কাউকে আক্রমণ করেনি। কিন্তু সম্প্রতি একটা পাগলা কুকুর ষাঁড়টিকে কামড়ে দেয়। তারপরই ষাঁড়টির তাণ্ডব শুরু হয়েছে এলাকায়। পাগল ষাঁড়টি দৌড়ে গিয়ে সাধারণ মানুষকে আহত করে এদিন। এছাড়া বাজারে ঢুকে গৃহস্থের বহু শাকসবজিও নষ্ট করে সে। এদিন ষাঁড় এর ভয়ে নিজ নিজ বাড়িতেই লুকিয়ে থাকে সাধারণ মানুষ।
advertisement
advertisement
অবশেষে ষাঁড়টিকে আটকে রাখতে কালিয়াগঞ্জে নাট মন্দির এলাকায় মন্দিরের আশেপাশের সমস্ত গেট বন্ধ করে আটকে রাখা হয়। তারপর ষাঁড়টির খাবারে এদিন ঘুমের ওষুধ মিশিয়ে বাগে আনতে সক্ষম হন বনদফতর-সহ পুলিশকর্মীরা।
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুরসভার পৌরপতি রাম নিবাস, উপপৌরপতি ঈশ্বর রজক, কালিয়াগঞ্জ থানায় আইসি সুবল ঘোষ-সহ অন্যান্যরা।
advertisement
পশুপ্রেমী সংগঠনের কর্মী প্রিন্স জাহানুর জানান দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টার পর সেই পাগল ষাঁড়টিকে বাগে সক্ষম হয় তারা। তবে অবশেষে ষাঁড়টিকে ওষুধ দিয়ে লোকালয় থেকে দূরে ফাঁকা নির্জন এলাকায় ছেড়ে আসা হয়।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: পাগল কুকুরের কামড়ে ক্ষেপে উঠল ষাঁড়! তার তাণ্ডবে হুলস্থুল কালিয়াগঞ্জে, জখম তিন
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement