advertisement

Crime News: কী এমন ঘটল যে ছোট ভাইকে পিটিয়ে খুন করল দাদা? ভয়ানক ঘটনায় চাঞ্চল্য মুন্সিটোলায়

Last Updated:

মাথা ফেটে গলগল করে রক্ত বেরোতে থাকে। এরপর স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে।

রায়গঞ্জ হাসপাতাল
রায়গঞ্জ হাসপাতাল
উত্তর দিনাজপুর: দাদার জমিতে পাটকাঠি রাখাই অপরাধ, বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হল ছোট ভাইকে। এমনই অভি‌যোগ উঠছে। পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন হলেন এক ষাটোর্ধ্ব ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার অধীন লক্ষ্মীপুরের মুন্সিটোলা এলাকায়। মৃত ব্যক্তির নাম কলিমউদ্দিন।
এদিন তাঁকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, এদিন বড় ভাইয়ের জমির সীমানায় পাটকাঠি রাখাকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বচসা বাধে। বচসা চলাকালীন কলিমউদ্দিনের উপর তার বড় ভাইয়ের পরিবারের লোকেরা বাঁশ দিয়ে পেটায় বলে অভিযোগ।
আরও পড়ুনFish Bone Stuck: দলা দলা ভাত গিলে হবে না, ইলিশের পাতলা কাঁটা গলায় আটকে? ঘরোয়া উপায় ‘রিলিফ’ পান
বাঁশের আঘাতে গুরুতর জখম হন তিনি। মাথা ফেটে গলগল করে রক্ত বেরোতে থাকে। এরপর স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় কলিমউদ্দিনের। পরে পুলিশ দেহটিকে উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে।
advertisement
advertisement
এই ঘটনায় মৃতের পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় সন্ধ্যা পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতারকরা হয়েছে।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crime News: কী এমন ঘটল যে ছোট ভাইকে পিটিয়ে খুন করল দাদা? ভয়ানক ঘটনায় চাঞ্চল্য মুন্সিটোলায়
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement