advertisement

Coochbehar News: সাগরদিঘিতে আবারও ভেসে উঠল দেহ! আতঙ্কে কাঁটা স্থানীয়রা

Last Updated:

খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘির উত্তরদিকের কোর্ট ঘাটে দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা

প্রতিকী ছবি (সাগর দিঘিতে মৃতদেহ উদ্ধার)
প্রতিকী ছবি (সাগর দিঘিতে মৃতদেহ উদ্ধার)
কোচবিহার: শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সাগরদিঘি চত্বরে সংস্কারের কাজ চলছে। এর মাঝেই সেখানে আবারও ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ভাসতে দেখা গেল সাগরদিঘির জলে।
খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘির উত্তরদিকের কোর্ট ঘাটে দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। এক প্রত্যক্ষদর্শী জানান, এদিন সকলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে সাগরদিঘি থেকে। কিন্তু মৃত ব্যক্তিকে তিনি বা এলাকার আর কেউ চিনতে পারেননি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি শুধুমাত্র জলে ডুবে মারা যাননি। তিনি বিষ পান করেছিলেন। দুটো কারণেই হয়ত তাঁর মৃত্যু হয়েছে। এদিকে সাগরদিঘিতে একের পর এক এভাবে মৃত্যুর ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহারের মানুষের মধ্যে। এই বিষয়ে অনেকেই প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। সাগরদিঘী চত্বরে নিয়মিত নিরাপত্তার বন্দোবস্তের আর্জি জানিয়েছেন স্থানীয়রা।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coochbehar News: সাগরদিঘিতে আবারও ভেসে উঠল দেহ! আতঙ্কে কাঁটা স্থানীয়রা
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement