advertisement

চোপড়া ব্লকের আড়ারি গ্রামে বিজেপি তৃণমূল সংঘর্ষ

Last Updated:

চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহঃ আজাহার জানান, বিজেপি অকারণে এলাকায় অশান্তি তৈরী করেছে।

#চোপড়া: উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের আড়ারি গ্রাম। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সংঘর্ষ। বিজেপি প্রার্থী সাইন আকতারের গাড়ি সহ একাধিক গাড়ি ভাঙচুর হয়। আহত দুই দলের আহত বেশ কয়েকজন। এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। একে অন্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
শনিবার সকালে আড়ারি গ্রামে প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী সাহিন আকতার। সেই সময় বিজেপি প্রার্থী সাহিন আকতারের গাড়ি সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তৃণমূল কংগ্রেস। এমনই অভিযোগ৷ তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি প্রার্থী প্রচারের নামে মহিলাদের কটুক্তি করা, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ফেষ্টুন ছিড়ে ফেলার অভিযোগে এলাকার মানুষ প্রতিরোধ গড়ে তোলেন।  বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের পর বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর করে, এমন অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের পাশে এক সিভিক ভলেন্টিয়ারের মোটরবাইক রাখা ছিল।সেই মোটরবাইক ভাঙচুর করে গাড়ির ডিকিতে রাখা স্বর্নলঙ্কার লুঠ করা হয়। পাল্টা তৃণমূল কংগ্রেসের হামলায় দুই পথচারি আহত হয়েছেন। অভিযোগ করেছে বিজেপি৷ বিজেপি প্রার্থী সাহিন আকতারের অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থী হামিদুল রহমানের নির্দেশেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে তার গাড়ি সহ একাধিক গাড়ি।  নির্বাচনী পর্যবেক্ষকের কাছে অভিযোগ করা হয়েছে। চোপড়া থানায় হামিদুল রহমান সহ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
advertisement
চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহঃ আজাহার জানান, বিজেপি অকারণে এলাকায় অশান্তি তৈরী করেছে। শনিবার সকালে বিজেপি প্রার্থী সাহিন আকতার আড়ারি গ্রামে প্রচারে গিয়েছিলেন। অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে আড়ারি গ্রামে প্রচারে গিয়েছিলেন। সেখানে মহিলাদের কটুক্তি করেন।এলাকার মহিলারা প্রতিবাদ করলে বিজেপি প্রার্থী সহ দলীয় কর্মীরা সেখান থেকে পালিয়ে আসেন। সেখান থেকে তাড়া খেয়ে বিজেপি জাতীয় সড়ক অবরোধ করে। অবরোধ শেষ করে দুষ্কৃতীরা তাদের দলীয় কার্যালয় ভাঙচুর সহ দলীয় কর্মীদের মারধোর করেছেন।সভাপতির অভিযোগ  দুষ্কৃতীদের হামলায় তাদের তিনজন আহত হয়েছেন।আহতদের ইসলামপুর হাসপাতালে পাঠানো হয়েছে।দুই রাজনৈতিক দলের সংঘর্ষে আহত প্রায় দশ জন।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চোপড়া ব্লকের আড়ারি গ্রামে বিজেপি তৃণমূল সংঘর্ষ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement