advertisement

কচুরিপানায় আটকে ওটা কী? দেখতে ভিড় বীরপাড়ায় 

Last Updated:

Alipurduar News: এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার শহর সংলগ্ন বীরপাড়া এলাকাতে।

আলিপুরদুয়ার: লোকালয়ে এসে পুকুরের কচুরিপানায় আটকে গেল কী? এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার শহর সংলগ্ন বীরপাড়া এলাকাতে।
আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়া ইটভাটা এলাকায় কচুরিপনার পুকুরে আটকে যায় বাইসনটি। এলাকায় বাইসন দেখে ছুটে আসেন এলাকাবাসীরা।ইটভাটার পুকুরে কঁচুরিপানায় আটকে বাইসনটি হাঁসফাঁস করছিল। এরপর স্থানীয়রা খবর দেন বন দফতরে।ঘটনাস্থলে বনদফতরের কর্মীরা পৌছায়।
আরও পড়ুনIndian Railways: দিল্লির জন্য আরও স্পেশাল ট্রেন চলবে বাংলা থেকে! কোথা থেকে কবে ছাড়ছে জানুন
জানা গিয়েছে চিলাপাতার জঙ্গল থেকে বেরিয়ে দলছুট হয়ে যায় বাইসনটি।একটি ক্রেন নিয়ে আসা হয় বন দফতরের তরফে। এক ঘণ্টার প্রচেষ্টার পর বাইসনটিকে তোলা সম্ভব হয়। বর্তমানে সেটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।এদিকে এলাকাবাসীরা সকাল থেকে কাজ বন্ধ করে ইটভাটাতে ভিড় জমিয়েছিলেন। বাইসনটিকে নিয়ে যাওয়ার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও এলাকায় এখনও রয়েছে বনকর্মীরা।
advertisement
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কচুরিপানায় আটকে ওটা কী? দেখতে ভিড় বীরপাড়ায় 
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement