advertisement

Cooch Behar News: ভেঙে চুরমার বাড়িঘর, বাইসনের গুঁতোয় আহত ২ জনও! যাচ্ছে তাই তাণ্ডব মাথাভাঙায়

Last Updated:

মাথাভাঙা শহরে প্রবেশ করল বাইসন

বাইসনের আক্রমণে ভাঙা বাড়ি
বাইসনের আক্রমণে ভাঙা বাড়ি
মাথাভাঙা: আচমকা আতঙ্ক ছড়িয়ে পড়ল মাথাভাঙা শহরে। জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে এবার মাথাভাঙা শহরে প্রবেশ করল বাইসন। শুধু প্রবেশই নয়, এলাকায় ঢুকে রীতিমত চালাল তাণ্ডব এবং ভাঙল বেশ কয়েকটি বাড়ি। ওই ঘটনায় আহত হন দু’জন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর খবর পাঠানো হয় বন দফতরের কাছে।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, এদিন মূলত খাবারের সন্ধানে একটি বাইসন মাথাভাঙা শহরে চলে আসে। শহরের পুর এলাকার ১২ নং ওয়ার্ডে চলে আসে বাইসনটি। সেখানে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে বাইসনটি। এরপর ১২ নং ওয়ার্ড সংলগ্ন পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি এলাকায় বাইসনের হামলায় জখম হন দু’জন। আহত ওই দুজনের নাম পরিমল দাস এবং কিরন দাস। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে।
advertisement
advertisement
বন দফতরের সূত্রে জানা গিয়েছে, বাইসনটি মানসাই নদী পেরিয়ে প্রবেশ করে মাথাভাঙা শহরে। এলাকায় বেশ কিছু দাপাদাপির পর সেটি আবারও মানসাই নদী পেরিয়ে মাথাভাঙা দুই নোঙ্গা ব্লকের বড়াইবাড়ি এলাকায় ঢুকে পড়ে। এতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। বাইসনটিকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন বন দফতরে কর্মীরা। যদিও একের পর এক এভাবে লোকালয়ে বন্য জন্তুর আগমনের ঘটনায় আতঙ্কিত বহু মানুষ। দ্রুত জরুরি পদক্ষেপ দাবি জানাচ্ছেন এলাকার স্থানীয়রা।
advertisement
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: ভেঙে চুরমার বাড়িঘর, বাইসনের গুঁতোয় আহত ২ জনও! যাচ্ছে তাই তাণ্ডব মাথাভাঙায়
Next Article
advertisement
Fact Check: রাস্তায় দাঁড়িয়ে টক-ঝাল ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা! ভিডিও দেখতে ভাল লাগলেও আসল ঘটনা জানুন
রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা!ভিডিও দেখে মজা পেলেও আসল ঘটনা জানুন
  • মার্কিন ক্রিকেট দলের খেলোয়াড়দের ভারতীয় স্ট্রিট ফুড, ফুচকাও নাকি খেয়েছেন!

  • এই ভিডিওটি পুরনো৷ মুম্বই নয়, এটি গুজরাতের ১ বছর আগের ভিডিও৷

  • যে দোকানে ফুচকা খান তাঁরা, তার নাম শ্রী গণেশ পানিপুরি!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement