advertisement

তৃণমূলের সঙ্গ ছাড়লেন বিনয় তামাং, ‘পাহাড়ে গণতন্ত্র বিপন্ন’ বিস্ফোরক দলত্যাগী নেতা

Last Updated:

প্রেস বিবৃতি বিনয় জানিয়েছেন, দার্জিলিংয়ে গণতন্ত্র এখন প্রশ্নের মুখে পড়েছে৷ পাহাড়ে দুর্নীতি আটকে গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি জীবন বাজি রাখতেও রাজি, একথাও বলেছেন৷

#শিলিগুড়ি: পাহাড়ের রাজনীতিতে হঠাৎই রঙ বদল৷ বদলে গেল পাহাড়ের রাজনীতির সমীকরণ৷ তৃণমূল ছেড়ে দিলেন পাহাড়ের নেতা বিনয় তামাং৷ দার্জিলিং পুরসভার রাজনৈতিক ডামাডোলের মধ্যেই হঠাৎই বদলে গেল সবটা৷
শুধু দল ছাড়লেন তা নয়, দল ছেড়েই শাসকদলের বিরুদ্ধে মুখ খুললেন তিনি৷ বললেন, ‘দার্জিলিংয়ে গণতন্ত্র বিপন্ন৷’ এ ছাড়া একটি প্রেস বিবৃতি জারি করে একাধিক দাবি করেছেন তিনি৷
advertisement
প্রেস বিবৃতি বিনয় জানিয়েছেন, দার্জিলিংয়ে গণতন্ত্র এখন প্রশ্নের মুখে পড়েছে৷ পাহাড়ে দুর্নীতি আটকে গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি জীবন বাজি রাখতেও রাজি, একথাও বলেছেন৷ দার্জিলি পুরসভা নিয়ে এমনিতেই রাজনৈতিক ডামাডোল চলছে৷ বুধবার দার্জিলিং পুরসভার কার্যত দখল নিয়ে নিয়েছে অনীত থাপার দল৷ দার্জিলি পুরসভায় এসেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম৷
advertisement
আরও পড়ুন - ঘরের দরজা ভাঙতেই হাড়হিম দৃশ্য, পাড়ার প্রিয় লটারি বিক্রেতার বীভৎস পরিণতি!
যদিও দার্জিলিংয়ের এই আস্থা ভোটে অংশ নেয়নি হামরো পার্টি৷ বুধবার অনাস্থা প্রস্তাব পেশ করা হয় দার্জিলিং পুরসভায়৷ কিন্তু আস্থা ভোটের সময়ে সেখানে হাজির হননি হামরো পার্টির ১৪ জন সদস্য৷ বিজিবিএম-এর ১৪ ও তৃণমূলের দু’জনও ছিলেন৷
advertisement
যদিও অনীত থাপাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলে অজয় এডওয়ার্ডের নেতৃত্বে থাকা হামরো পার্টি৷ কাউন্সিলার কেনাবেচার অভিযোগ করা হয়৷ পরে জানা গিয়েছে, সমস্যার সমাধানের জন্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অজয় এডওয়ার্ড৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
তৃণমূলের সঙ্গ ছাড়লেন বিনয় তামাং, ‘পাহাড়ে গণতন্ত্র বিপন্ন’ বিস্ফোরক দলত্যাগী নেতা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement