advertisement

Bimal Gurung: গোর্খাল্যান্ড নিয়ে ফের তপ্ত হবে পাহাড়? দিল্লিতে গিয়ে চাপ, হুঁশিয়ারি গুরুংয়ের

Last Updated:

দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর প্রকাশ্যে এসে প্রথমে শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন গুরুং৷

গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুং।
গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুং।
শিলিগুড়ি: বিমল গুরুংয়ের রং বদল৷ আর তাতেই ফের বদলে যাচ্ছে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ৷ ফের একবার গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড় উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তবে এবার অবশ্য রাজ্যের বিরুদ্ধে নয়, দিল্লিতে গিয়ে আন্দোলনের ডাক দিলেন বিমল গুরুং৷
এ দিন নিজের দলের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন বিমল গুরুং৷ তার পরেই গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান জানিয়ে দেন, গোর্খাল্যান্ড আদায়ের দাবিতে এবার দিল্লিতে আন্দোলন শুরু হবে৷ তাঁর সঙ্গে হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড সহ পাহাড়ের বিরোধী রাজনৈতিক দলগুলির সদস্যরাও যোগ দেবেন দেবেন বলে দাবি করেছেন গুরুং৷ মোর্চা প্রধানের দাবি, পৃথক রাজ্যের দাবিতে দিল্লিতে গিয়ে ধরনায় বসবেন তাঁরা৷ খুব শিগগিরই কর্মসূচির দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে৷
advertisement
advertisement
গত বেশ কয়েক মাস ধরেই ফের একবার গোর্খাল্যান্ডের দাবিতে সুর চড়াচ্ছেন বিমল গুরুং৷ এবার নিজের অবস্থান শক্ত করতে হামরো পার্টি, জিএনএলএফ-এর মতো দলগুলিকেও নিজের দিকে টেনেছেন তিনি৷ গোর্খাল্যান্ডের দাবি তোলার পাশাপাশি জিটিএ বাতিলের দাবিও তুলেছেন গুরুং৷
advertisement
দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর প্রকাশ্যে এসে প্রথমে শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন গুরুং৷ এর পর পাহাড়ে ফেরেন তিনি৷ এর পর পায়ের তলার মাটি ফের একবার শক্ত হতেই গোর্খাল্যান্ডের দাবিতে সুর চড়াতে থাকেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান৷
advertisement
বিমল গুরুং এ দিন যুক্তি দিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পৃথক রাজ্যের বিষয়টি কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে৷ তাই দিল্লিতে গিয়েই আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷
গুরুংয়ের এই অবস্থানে রাজ্য সরকার যে ক্ষুব্ধ তা স্পষ্ট৷ ইতিমধ্যেই গুরুংয়ের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷ যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bimal Gurung: গোর্খাল্যান্ড নিয়ে ফের তপ্ত হবে পাহাড়? দিল্লিতে গিয়ে চাপ, হুঁশিয়ারি গুরুংয়ের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement