Bengali News: অস্থায়ী কর্মী নিয়োগ করল সরকার, হাসি ফিরল রেশম চাষিদের মুখে
- Reported by:HARASHIT SINGHA
- Published by:kaustav bhowmick
Last Updated:
এই নার্সারি থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে রেশম গাছের কাটিং চারা পলু পোকার ডিম সরবরাহ করা হয়। এটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ রেশম নার্সারি কেন্দ্র
মালদহ: অস্থায়ী কর্মী পেল পিয়াসবাড়ি রেশম নার্সারি কেন্দ্র। ফলে রেশম চাষে আর কোনও সমস্যা হবে না কৃষকদের। এবার থেকে সহজেই মিলবে তুঁত গাছের কাটিং থেকে পলু পোকার ডিম।
মালদহের ইংরেজবাজার ব্লকের পিয়াসবাড়ি গ্রামে রয়েছে রাজ্য সরকারের এই রেশম নার্সারি। মূলত এই নার্সারি থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে রেশম গাছের কাটিং চারা পলু পোকার ডিম সরবরাহ করা হয়। এটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ রেশম নার্সারি কেন্দ্র। সরকারিভাবে রেশম চাষের উৎপাদন বৃদ্ধি করতে একাধিক পরিকল্পনা দীর্ঘদিন ধরেই নেওয়া হয়েছে। নার্সারীর কর্মী রঞ্জিত মণ্ডল বলেন, এতদিন কর্মী সমস্যা থাকায় প্রায় বন্ধ হয়ে গেছিল উৎপাদন। আবার নতুন করে কিছু অস্থায়ী কর্মী এসেছেন। ফলে গোটা নার্সারিজুড়ে আবার চাষ শুরু হয়েছে। আশা করছি এবার উৎপাদন স্বাভাবিক হবে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কৃষকদের প্রশিক্ষণ থেকে শুরু করে কৃষি ও যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত মালদহের এই রেশন নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকায় উৎপাদন কমে গিয়েছিল। ফলে মালদহ ও অন্যান্য জেলার রেশন চাষিরা রেশন গাছের কাটিং ও পোলু পোকার ডিম সংগ্রহ করতে সমস্যায় পড়তেন। বাইরে থেকে চড়া দামে কিনতে হত কৃষকদের। তাই সরকারি এই রেশম নার্সারিটি সঠিকভাবে পরিচালনার দাবি জানিয়ে আসছিলেন জেলার রেশম চাষিরা। এই রেশম নার্সারিটি প্রায় ১৯০ বিঘা জমির উপর অবস্থিত। প্রতিবছর গড়ে ৬০০ থেকে ৭০০ কুইন্টাল রেশম গাছের কাটিং উৎপাদন করার ক্ষমতা রয়েছে। কিন্তু কর্মী না থাকায় এতদিন তা সম্ভব হয়নি। এই নার্সারির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে জেলা রেশম দফতর ও স্থানীয় পঞ্চায়েতের যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়। এবার যৌথভাবে এই নার্সারিতে ২৩২ জন অস্থায়ী কর্মী নেওয়া হয়েছে। একসঙ্গে প্রচুর অস্থায়ী কর্মী কাজ শুরু করায় গোটা নার্সারি চত্বরে আবার চাষ শুরু হয়েছে। উত্তরবঙ্গের রেশম চাষিরা খুব সহজে এখানকার রেশম গাছের কাটিং থেকে পোলু পোকার ডিম পাবেন। নার্সারির উৎপাদন ক্ষমতা স্বাভাবিক হওয়ায় খুশি স্থানীয়রা। কারণ আশেপাশের কৃষকেরাই এখানে অস্থায়ীভাবে কাজ পেয়েছেন।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 24, 2024 7:44 PM IST










