advertisement

Local News: ডুয়ার্সে প্রকৃতি পাঠের আসর! আহা কী আনন্দ

Last Updated:

প্রতি বছর বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি

প্রকৃতি পাঠ শিবির
প্রকৃতি পাঠ শিবির
জলপাইগুড়ি: মূর্তি নদীর পাড়ে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে ন্যাফের ২২ তম প্রকৃতি পাঠ শিবির।এদিন চা বলয় ও ডুয়ার্স এলাকা সহ বিভিন্ন এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের নিয়ে প্রকৃতি পাঠ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দুই পদ্মশ্রী পার্বতী বড়ুয়া ও করিমুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টজনেরা।
প্রতি বছর বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। শিবিরে বিশেষ চাহিদা সম্পন্নদের গাছপালা সহ প্রকৃতির বিভিন্ন জিনিস সম্পর্কে অবগত করা হয়। বিশেষভাবে সক্ষমরা যাতে নিজেদের কখন‌ওই নিঃসঙ্গ মনে না করে সেই বিষয়েও তাদের পাঠ দেওয়া হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বিভিন্ন এলাকা থেকে মোট ৬০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা এই শিবিরে অংশগ্রহণ করে। শিবিরে অংশ নেওয়া সদস্যদের বন্যপ্রাণীদের সঙ্গেও পরিচিত করা হয়। ক্যাম্প প্রসঙ্গে পদ্মশ্রী পার্বতী বড়ুয়া বলেন, এই ধরনের ক্যাম্পের মধ্য দিয়ে মানুষের সঙ্গে বন্যপ্রাণের সুসম্পর্ক গড়ে তোলার সুযোগ পাওয়া যায়। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে এবং লাটাগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও গয়ারকাটা আরণ্যক সংস্থা ও গরুমারা বন বিভাগের যৌথ সহযোগিতায় এই ২২ তম প্রকৃতি পাঠ শিবির আয়োজিত হয়েছে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Local News: ডুয়ার্সে প্রকৃতি পাঠের আসর! আহা কী আনন্দ
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement