advertisement

Bengali News: একের পর এক চিতাবাঘ, পটাপট ধরা পড়ছে পাতা ফাঁদে

Last Updated:

বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ

লেপার্ড
লেপার্ড
আলিপুরদুয়ার: আবারও চা-বাগানে বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়ল চিতাবাঘ। এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় চিতাবাঘ খাঁচাবন্দি হল বীরপাড়ার দলগাঁও চা বাগানে। যদি বাগানে আরও চিতাবাঘ আছে বলে দাবি এলাকাবাসীদের।
বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। এদিন স্থানীয়রা খাঁচাবন্দি চিতাবাঘটি দেখতে পেয়ে বন দফতরে খবর দেয়। ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে তাকে উদ্ধার করে। ঘটনার কথা জানাজানি হতে এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
দলগাঁও চা বাগানে বন দফতরের তরফে তিনটি খাঁচা বসানো হয়েছিল। এছাড়াও ট্র‍্যাপ ক‍্যামেরা বসানো রয়েছে। বাগানে চিতাবাঘের হানা ভয়াবহ আকার ধারণ করার পর বন দফতরের তরফে এই পদক্ষেপ করা হয়। ইতিমধ‍্যেই দুটি খাঁচায় চিতাবাঘ ধরা পড়েছে। এই বাগানটিকে চিতাবাঘ মুক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বনকর্মীরা। এছাড়াও বাগানের বাসিন্দাদের সজাগ থাকতে বলা হয়েছে। বিকেলর পর বাড়ির থেকে বাইরে বের হতে বারণ করা হয়েছে এই চা বাগানের বাসিন্দাদের।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: একের পর এক চিতাবাঘ, পটাপট ধরা পড়ছে পাতা ফাঁদে
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, উত্তরে চলবে বৃষ্টি, তাপমাত্রাও বাড়বে
বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, উত্তরে চলবে বৃষ্টি, তাপমাত্রাও বাড়বে
  • বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে

  • উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা

  • তাপমাত্রাও বাড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement