advertisement

Bengali News: ভিন রাজ্যে কাজে যাচ্ছিলেন, লাশ হয়ে ফিরলেন বন্ধ চা বাগানের দুই শ্রমিক

Last Updated:

পুজোর সময় থেকে বন্ধ চা বাগান। তাই বাধ্য হয়ে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল কালচিনি ট্রলিলাইন এলাকার পাঁচ শ্রমিক

মৃতের বাড়ি
মৃতের বাড়ি
আলিপুরদুয়ার: কাজের সন্ধানে ভিনরাজ‍্যে পাড়ি দিয়েছিলেন। কিন্তু অন্ধ্রপ্রদেশে পৌঁছনোর আগেই অস্বাভাবিক মৃত্যু হয় বন্ধ চা বাগানের দুই শ্রমিকের। অবশেষে তাঁদের পরিজনরা হাতে পেল দেহ।
পুজোর সময় থেকে বন্ধ চা বাগান। তাই বাধ্য হয়ে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল কালচিনি ট্রলিলাইন এলাকার পাঁচ শ্রমিক। এরমধ্যে দুই শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোকের ছায়া কালচিনি চা বাগান এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার কালচিনি বাগানের অন্তর্গত ট্রলি লাইন এলাকার পাঁচ ব্যক্তি অন্ধপ্রদেশে কাজের উদ্দেশ্যে র‌ওনা হন। এরমধ্যে রাজকুমার সাহানি (৪১) ও বাবলু ওঁরাও (৩৪)-এর অস্বাভাবিক মৃত্যু হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই দুই ব‍্যক্তির দেহ পৃথক এলাকায় রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজ কুমার সাহানির মৃতদেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন সবাই। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে কাজের জন্য যাচ্ছিলেন সবাই। কিন্তু রাজ কুমার সাহানি ট্রেন মিস করেন। এরপর ফোন করে জানিয়ে দেন তিনি বাড়ি ফিরছেন। কিন্তু এরপর আর বাড়ি ফিরে আসেননি ওই শ্রমিক। সোমবার নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন রেল লাইন থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অন্যদিকে, চেন্নাই স্টেশন সংলগ্ন এলাকার রেল লাইন থেকে উদ্ধার হয় বাবলু ওঁরাও-এর দেহ। এলাকার দু’জনের এই অস্বাভাবিক মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ। সেইসঙ্গে কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: ভিন রাজ্যে কাজে যাচ্ছিলেন, লাশ হয়ে ফিরলেন বন্ধ চা বাগানের দুই শ্রমিক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement