advertisement

Bengal Bjp: বিজেপি সাংসদ-বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা, তোলপাড় পড়ল বাংলায়!

Last Updated:

Bengal Bjp: গত ১৭ জুলাই মালদহের নালাগোলা পুলিশ ফাঁড়িতে গন্ডগোলের ঘটনা হয়। দলের কর্মী বুরন মুর্মু-র ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদে নালাগোলা পুলিশ ফাঁড়ি ঘেরাও, বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি।

সাংসদ-বিধায়কের বিরুদ্ধে মামলা
সাংসদ-বিধায়কের বিরুদ্ধে মামলা
মালদহ: বিজেপির সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলার রুজু পুলিশের। নালাগোলা পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, গোলমালের ঘটনায় মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর নামে মামলা রুজু। সংসদ, বিধায়ক সহ ২০ জনের নামে এফআইআর। পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা।
গত ১৭ জুলাই মালদহের নালাগোলা পুলিশ ফাঁড়িতে গন্ডগোলের ঘটনা হয়। দলের কর্মী বুরন মুর্মু-র ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদে নালাগোলা পুলিশ ফাঁড়ি ঘেরাও, বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি। সেইসময় ভাঙচুর, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা হয়। জুতো, ঝাঁটা নিয়ে পুলিশ ফাঁড়ি চত্বরে ঢুকে পড়েন বিজেপি সমর্থকরা। কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ ও বিধায়ক।
advertisement
advertisement
ওই ঘটনাতেই বিজেপি সাংসদ ও বিধায়কের নামেও এফআইআর করা হয়েছে। ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৬, ৩৩২,৩৫৩,৫০৬ IPC ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ক্ষমতা থাকলে পুলিশ গ্রেফতার করুক। নালাগোলা ফাঁড়িতে ভাঙচুরের কোনও ঘটনাই ঘটেনি। পুলিশ ছাঁইয়ের দঁড়ি পাকাচ্ছে। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। ওইদিন খুনের ঘটনায় অভিযুক্ত একজনকে দলের কর্মী, সমর্থকরা ধরার চেষ্টা করলে পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন ওই যুবক। পুলিশে তাকে ফাঁড়ির পেছনে দরজা দিয়ে বের করে দেয়। এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়। পুলিশই এজন্য দায়ী।
advertisement
পুলিশের ফাঁড়ির টিনের ব্যারিকেট ভেঙেছে। ফাঁড়িতে কোনও ভাঙচুর হয়নি। সবই মিথ্যে মামলা। দল এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। দরকারে পুলিশের বিরুদ্ধে মানহানি মামলা হবে। পাল্টা সরব বিজেপি সাংসদ খগেন মুর্মু।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengal Bjp: বিজেপি সাংসদ-বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা, তোলপাড় পড়ল বাংলায়!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement