advertisement

Siliguri: 'দিদিই থাক', ভোটের আগে পুরনো বিজেপি-র নামে ব্যানারে ছেয়ে গেল শিলিগুড়ি

Last Updated:
এমনই ব্যানারে ছেয়ে গিয়েছে শিলিগুড়ি৷
এমনই ব্যানারে ছেয়ে গিয়েছে শিলিগুড়ি৷
#শিলিগুড়ি: পুরনো বিজেপি (BJP) দিচ্ছে ডাক, শিলিগুড়িতে (Siliguri) দিদিই থাক৷ অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবাণী, তপন শিকদারদের ছবি দিয়ে এমনই অসংখ্য ব্যানারে ছেয়ে গেল শিলিগুড়ি শহর৷ যে ব্যানারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি জুড়ে৷ একই সঙ্গে লেখা হয়েছে, 'গদ্দার হঠাও, বিজেপি বাঁচাও{'
প্রার্থী তালিকা নিয়ে শাসক শিবিরের মতোই বিজেপি-তেও তীব্র অসন্তোষ ছড়িয়েছে৷ শিলিগুড়ি জুড়ে পুরনো বিজেপি-র নামে এই ব্যানারকে কেন্দ্র করে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির৷ তার উপরে এই মুহূর্তে পুরভোটের প্রচারে শিলিগুড়িতেই রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ অর্জুন সিং৷
advertisement
advertisement
যদিও এই ব্যানার বিজেপি-র কেউ লাগায়নি বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর মালাকার৷ এর পিছনে তৃণমূলই রয়েছে বলে শাসক দলের নাম না করে অভিযোগ করেন তিনি৷
বিজেপি বিধায়কের দাবি, 'পুরোন বিজেপি-র কেউ অটলবিহারী বাজপেয়ীর ছবি দিয়ে এমন কাজ করবেন না৷ এর মধ্য দিয়ে প্রয়াত প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত করা হয়েছে। রুচীহীন রাজনীতির পরিচিয়। যাঁরা মেরুদণ্ডহীন, রাতের অন্ধকারে গরু পাচার, কয়লা পাচার করে, তারাই বিজেপি-র নামে এসব করছে৷' বিজেপি বিধায়কের দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কারা এই ব্যানার লাগিয়েছে তা খুঁজে বের করুক পুলিশ৷
advertisement
যদিও বিজেপি-র অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, 'আমরা এই ধরনের বিষয়গুলি নিয়ে কোনও মন্তব্য করতে চাই না৷ এ রকম সাহায্যের উপরে নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জায়গা তৈরি করেননি৷ এ রকম কোনও চালাকির রাজনীতির আমাদের প্রয়োজন নেই৷' তাঁর আরও কটাক্ষ, 'এটা তৃণমূলের কাজ নয়। অপ্রকাশিত ৩ দলের যে জোট আছে। তাদেরই করা হতে পারে।'
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri: 'দিদিই থাক', ভোটের আগে পুরনো বিজেপি-র নামে ব্যানারে ছেয়ে গেল শিলিগুড়ি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement