advertisement

Bangla News: বন্ধুদের সঙ্গে সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে সব শেষ! রক্তস্রোতে ভাসল রাস্তা, নিস্তব্ধ ২ প্রাণ

Last Updated:

Bangla News: সরস্বতী পূজার দিন ঘুরতে গিয়ে, বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ধূপগুড়ি: সরস্বতী পূজার দিন ঘুরতে গিয়ে, বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারী ২ নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়া এলাকায়।
এদিন জলঢাকার দিক থেকে বগড়িতোলার দিকে যাচ্ছিল দুটি বাইক, অপরদিক থেকে আসা বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়েন দুই বাইক আরোহী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের ওসি।
আরও পড়ুন: ঘুমের মধ্যে আচমকা পায়ের শিরায় মারাত্মক টান পড়ে? ব্যথায় কান্না পায়? কী করলে ব্যথা কমবে জেনে নিন
এরপর দমকলের কর্মীরা আহত দু’জনকে উদ্ধার করে নিয়ে আসেন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে এলে ওই দুই যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। স্থানীয়দের দাবি, দুটি বাইক দ্রুত গতিতে ছুটছিল। কারও মাথায় হেলমেট ছিল না।
advertisement
advertisement
আরও পড়ুন: একে নোংরা-হলুদ দাঁত-তাতে আবার পচা দুর্গন্ধ! সহজে দাঁত ঝকঝকে করে চকচকে হাসি পান
প্রথমে দুটি বাইকের সংঘর্ষ হয়, এরপর বোলেরোতে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। জানা যায়, রূপচাঁন মণ্ডল বয়স আনুমানিক ২৫ ধূপগুড়ি কুর্শামাড়ির বাসিন্দা। অপরজন বলরাম মণ্ডল ফালাকাটার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
রকি চৌধূরী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: বন্ধুদের সঙ্গে সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে সব শেষ! রক্তস্রোতে ভাসল রাস্তা, নিস্তব্ধ ২ প্রাণ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement