Balurghat: দুইয়ের ভালবাসায় বাবা 'ভিলেন', প্রতিবেশী যুবতীকে বিয়ের দাবিতে বুকে প্ল্যাকার্ড লাগিয়ে ধরনায় বালুরঘাটের যুবক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বিয়ের দাবিতে বুকে পোস্টার লাগিয়ে রাস্তায় বসলেন যুবক। প্রতিবেশী যুবতীকে বিয়ে করার জন্য রাস্তায় যুবকের ধরনা, ঘটনা ঘিরে উত্তপ্ত এলাকা, পুলিশের হাতে আটক যুবক
#বালুরঘাট: বিয়ের দাবিতে বুকে পোস্টার লাগিয়ে রাস্তায় বসলেন যুবক।
প্রতিবেশী যুবতীকে বিয়ে করার জন্য রাস্তায় যুবকের ধরনা, ঘটনা ঘিরে উত্তপ্ত এলাকা, পুলিশের হাতে আটক যুবক। মঙ্গলবার এ হেন অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ১৬নং ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী।
বিবেকানন্দ পল্লীর বাসিন্দা সজল নট্ট নামের ওই যুবকের দাবি, তিনি প্রতিবেশী এক মেয়েকে ভালবাসেন এবং তাঁকে তিনি বিয়ে করতে চান। মেয়েটিও নাকি তাঁকে ভালবাসেন! কিন্তু মাঝে বাধ সেধেছে মেয়ের বাবা! তিনিই নাকি এই বিয়ে দিতে রাজি নন! কাজেই বুকে প্ল্যাকার্ড লাগিয়ে রাস্তায় অনশনে বসলেন সজল। বিয়ে করার দাবি জানিয়ে সজলের ধরনা দেখতে স্থানীয় বাসিন্দাদের ভিড় উপচে পড়ে।
advertisement
advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ সাহা। তিনি বলেন, '' সজল নট্ট ধরনায় বসেছেন। ওঁর সঙ্গে আমার কথা হয়েছে, ও বলেছে বাড়ি চলে যাবে। পরে আমরা বসে সমস্যার মিটমাট করে নেব।'' কিন্তু কাউন্সিলরকে কথা দেওয়ার পরও বাড়ি যান না সজল, তিনি ধরনা জারি রাখেন! তখন ঘটনাস্থলে বালুরঘাট থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা সজল নট্ট-কে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জেরায় তিনি প্রতিবেশী যুবতীর নাম মুখে আনতেই রেগে যান ঘটনাস্থলে উপস্থিত যুবতীর আত্মীয়রা। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। যুবকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন যুবতীর আত্মীয়রা। এর পরই সজল নট্টকে আটক করে বালুরঘাট থানায় নিয়ে যায় পুলিশ।
advertisement
Anup Sanyal
Location :
First Published :
May 03, 2022 7:17 PM IST











