advertisement

Dakshin Dinajpur News: শহরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে প্রথম পার্কিং জোন তৈরি হচ্ছে বালুরঘাটে

Last Updated:

এতদিন পার্কিং জোন না থাকায় দোকান-বাজার করতে বেরিয়ে বালুরঘাটের মানুষ রাস্তার উপরেই গাড়ি রেখে দিত। ফলে শহরে যানজট লেগেই থাকত।

+
title=

দক্ষিণ দিনাজপুর: যানজট বালুরঘাট শহরের নিত্য সঙ্গী। আর এই যানজটের অন্যতম প্রধান কারণ হলো শহরে পর্যাপ্ত পার্কিং জোন না থাকা। সম্প্রতি বালুরঘাটের যানজট নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করেছে পুলিশ-প্রশাসন। এবার শহরের পার্কিং সমস্যা দূর করতে পদক্ষেপ করল পুরসভা। ফলে খুব শীঘ্রই একটি বড় পার্কিং জোন পেতে চলেছে বালুরঘাটবাসী।
দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাটের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, শহরে একটি পর্যাপ্ত পার্কিং জোন গড়ে তোলা হোক। তাঁদের সেই দাবি অবশেষে পূরণ হতে চলেছে। এতদিন পার্কিং জোন না থাকায় দোকান-বাজার করতে বেরিয়ে বালুরঘাটের মানুষ রাস্তার উপরেই গাড়ি রেখে দিত। ফলে শহরে যানজট লেগেই থাকত। কিন্তু বালুরঘাট পুরসভার পদক্ষেপে খুব শীঘ্রই এই ছবিটা বদলে যেতে চলেছে।
advertisement
advertisement
কত বছর পুর ভোটের পর নতুন বোর্ড বালুরঘাট পুরসভার দায়িত্ব নেওয়ার পর শহরে পার্কিং জোন গড়ে তোলার কাজে হাত দিয়েছে। ইতিমধ্যেই টেন্ডার দেখে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই শহরবাসীর জন্য খুলে দেওয়া হবে এই পার্কিং জোন। পুরসভার এই ঘোষণায় খুশি বালুরঘাটের মানুষ।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakshin Dinajpur News: শহরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে প্রথম পার্কিং জোন তৈরি হচ্ছে বালুরঘাটে
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement