advertisement

South Dinajpur News: চেয়ারম্যানের দুর্ধর্ষ রোল! ঝাড়ু হাতে নেমে পড়লেন হাসপাতালে, কেন জানেন

Last Updated:

হাসপাতাল চত্বর পরিস্কার খোদ পুরসভার চেয়ারম্যানের

+
জঞ্জাল

জঞ্জাল সাফ খোদ চেয়ারম্যানের

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট জেলা হাসপাতাল চত্বর জুড়েই দীর্ঘদিন যাবৎ অপরিষ্কার থাকার ফলে আগাছায় পরিপূর্ণ। আর এই অপরিষ্কার থাকার ফলে হাসপাতাল চত্বর থেকে মাঝেমধ্যেই অপ্রীতিকর কাজকর্মের খবর উঠে আসছে। মূলত সেই কারণেই হাসপাতাল জুড়ে গজিয়ে উঠা জঙ্গল পরিষ্কার করতে বড়সড় উদ্যোগ বালুরঘাট পুরসভার। এই উপলক্ষে সাফাই অভিযানে অংশগ্রহণ করলেন খোদ পুরসভার চেয়ারম্যান।
সূত্রের খবর, বালুরঘাট জেলা হাসপাতালের নানা জায়গায় রয়েছে জঙ্গল ও আগাছা। সেখানে লুকিয়ে থাকতে পারে দুষ্কৃতীরা। নার্সিং হস্টেলে দুষ্কৃতী ঢুকে পড়ার ঘটনার পর এবার ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে এগিয়ে এল বালুরঘাট শহরের বাসফোর ও হরিজন সমাজ। হাসপাতাল চত্বরের জঙ্গল ও আগাছা সাফাই করলেন সংগঠনের সদস্য সহ বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। এই পরিচ্ছন্নতা চলবে বেশ কিছুদিন ধরে। তাদের এই কর্মসূচিতে সংগঠনের প্রায় সমস্ত সদস্যরাই উপস্থিত ছিলেন। বালুরঘাট পুরসভা নিয়োজিত সাফাই কর্মীদের একটা বড় অংশই এই সংগঠনের সঙ্গে যুক্ত। যার ফলে এই সাফাই অভিযানে পুরসভার চেয়ারম্যান আমন্ত্রিত ছিলেন এবং তিনি নিজে উপস্থিত থেকে এই কাজ পরিচালনা করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবিষয়ে নর্থ বেঙ্গল হরিজন অ্যান্ড বাসফোর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি বিজয় বাসফোর বলেন, “শহর, হাসপাতাল পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। কিছুদিন আগেই নার্সিং হস্টেলে দুজন দুষ্কৃতি ঢুকে পড়ে। তাঁরা জঙ্গল দিয়েই পালিয়ে গিয়েছিল। বর্ষায় চারিদিকে জঙ্গলে ভরে উঠবে। তাই জঙ্গল পরিষ্কার রাখলে দুষ্কৃতিরা আর সুযোগ পাবে না।”
advertisement
হাসপাতাল চত্বরে রয়েছে পুরনো তিনতলা ভবন, বহিঃর্বিভাগ, সুপার স্পেশালিটি হাসপাতাল, নানা আবাসন, সুপার অফিস সহ নানা ভবন। এই ভবনগুলির অনেক জায়গায় জঞ্জাল ভরে গিয়েছে। নার্সিং হস্টেলে দুষ্কৃতী ঢুকে পড়ার পর ওই জঙ্গল দিয়েই তাঁরা পালিয়েছিল। ফলে জঙ্গল থাকায় দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে। তাঁরা লুকিয়ে নেশা করে নার্সিং হস্টেলেও ঢুকে পড়ছে। এই জঙ্গল না থাকলে পুলিশ পেট্রোলিংয়ের সুবিধা হবে।
advertisement
সুস্মিতা গোস্বামী 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: চেয়ারম্যানের দুর্ধর্ষ রোল! ঝাড়ু হাতে নেমে পড়লেন হাসপাতালে, কেন জানেন
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
  • দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে !

  • শীতের আমেজ ক্রমশ কমবে

  • উত্তরবঙ্গে উইকেন্ডে সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement