South Dinajpur News: অনেক হল পুলিশ, প্রশাসন! এবার বাল্যবিবাহ ঠেকাতে মোক্ষম দাওয়াই! কাজ করবে 'নতুন বাহিনী'
- Reported by:SUSMITA GOSWAMI
- Published by:Purnendu Mondal
Last Updated:
পুলিশ, প্রশাসনের পর এবার বাল্যবিবাহ রুখতে নতুন পদক্ষেপ নিল প্রশাসন
দক্ষিণ দিনাজপুর: রূপশ্রী, কন্যাশ্রী সহ একাধিক সমাজ কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করার পর কিছু ক্ষেত্রে বাল্যবিবাহ রোধ করা গেছে, কিন্তু তা এখনও ১০০ শতাংশ করা যায়নি। প্রতি পরিবার ১৮ বছরের নিচে মেয়েদের পাত্রস্থ করতে পারলেই খুশি। বাড়ির মেয়ে সামান্য বড় হলেই তাঁর বিয়ের বন্দোবস্ত করছে পরিবারের লোকজন। নানা কারণে ঘটছে বাল্যবিবাহ। তবে সেই বাল্যবিবাহের সংখ্যা শূন্য করতে তৎপর হয়েছে ব্লক প্রশাসন। বাল্যবিবাহ রোধ করতে বিশেষ অভিযান চালানোর পাশাপাশি সচেতনতা শিবির শুরু করল বালুরঘাট ব্লক প্রশাসন।
এবার সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে বিশেষ বৈঠক করলেন বালুরঘাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্বল ঝাঁ। শুধু তাই নয়, বিশেষ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারি নানা সুযোগ সুবিধার কথা এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতদিন গ্রামে বাল্যবিবাহ ঘটনা আটকাতে কখনও পুলিশ, কখনও বিডিও আবার অনেক সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, এমনকি স্থানীয় পঞ্চায়েতও পদক্ষেপ নিত।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সামাজিক ব্যাধি রুখতে এবার শুধুমাত্র সরকারি দফতরই নয়, তার পাশাপাশি পুরোহিত, ইমাম এবং গির্জার ফাদাররা নিজ নিজ এলাকায় বাল্যবিবাহের ঘটনা রুখতে পদক্ষেপ করবেন এবং এই সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সবরকম কর্মসূচি নেবেন।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 03, 2025 2:44 PM IST









