advertisement

বাড়িতে মহিলাদের দিয়ে জোর করে দেহব্যবসা করানো অভিযোগ! গ্রামবাসীরা জেনে যা করলেন...

Last Updated:
#কোচবিহার: বাড়ির মধ্যে মহিলাদের আটকে রেখে দেহব্যবসা করানোর অভিযোগ উঠেছে এক দম্পত্তির বিরুদ্ধে। অভিযুক্ত মহিলাকে বাঁশ লাঠি দিয়ে পেটালেন গ্রামবাসীরা। কোচবিহারের পুন্ডিবাড়ি থানার মহিষবাথান গ্রামের ঘটনা৷ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। অভিযুক্ত স্বামী দিপু চন্দ পলাতক। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় নির্যাতিতা দুই মহিলাকেও। তারা অরুনাচলের বাসিন্দা বলে জানা গিয়েছে৷
পুন্ডিবাড়ি থানা সুত্রে খবর মহিষবাথানের ডুমুর পাড়াতে দিপু চন্দ নামের এই বাসিন্দা স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকেন। অভিযুক্ত কলাবাগান এলাকায় গোপনে মদ বিক্রী করেন বলে অভিযোগ। তার স্ত্রী কয়েক মাস পর পর এই বাড়িতে আসতেন বলে অভিযোগ । তিনি সঙ্গে অপরিচিত কিছু মহিলাকে নিয়ে এসে বাড়িতে তুলতেন বলে অভিযোগ। আরও অভিযোগ, গত তিন মাস আগেও দুই মহিলাকে এই বাড়িতে নিয়ে আসা হয়। এরপর থেকে এই বাড়িতে রাতের অন্ধকারে দল বেঁধে অপরিচিত ছেলেদের আনাগোনা বেরে যায়। রবিবার রাতে দুই মহিলাকে মারধরের অভিযোগ ওঠে দম্পত্তির বিরুদ্ধে। সোমবার সকালে প্রতিবেশীরা গিয়ে ঐ দুই নির্যাতিতা মহিলাকে উদ্ধার করেন। অভিযুক্ত মহিলাকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।
advertisement
জানা গিয়েছে দুই মহিলাকে অরুনাচল থেকে কোচবিহারে নিয়ে আসা হয়েছিল কাপড়ের দোকানে কাজ পাওয়ানোর প্রলোভন দেখিয়ে। তবে দুই মহিলার অভিযোগ কাজ পাইয়ে দেওয়ার নাম করে এই বাড়িতে নিয়ে এসে বেধে রেখে তাদের দিয়ে দেহব্যবসা করানো হত। প্রতিবাদ করলে চলত মারধর।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বাড়িতে মহিলাদের দিয়ে জোর করে দেহব্যবসা করানো অভিযোগ! গ্রামবাসীরা জেনে যা করলেন...
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement