Alipurduar News: অপারেশনের পর দিনই সুস্থ রোগী, পেলেন ছুটিও! নতুন পরিষেবা আলিপুরদুয়ার হাসপাতালে
- Reported by:Annanya Dey
- Published by:Madhab Das
Last Updated:
Alipurduar News: নতুন চিকিৎসকদের হাত ধরে নতুন পরিষেবা শুরু হল আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। প্রথম অপারেশন সফল। এই অপারেশনের পরের দিন সুস্থ হলেন রোগী। পেলেন ছুটি।
আলিপুরদুয়ার: নতুন চিকিৎসকদের হাত ধরে গলব্লাডারে মাইক্রো সার্জারি শুরু হল আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। প্রথম অপারেশন সফল। এই অপারেশনের পরের দিন সুস্থ হলেন রোগী। পেলেন ছুটি।
জানা গিয়েছে, কোচবিহার জেলার খোলটা ঘোষপাড়ার বাসিন্দা অনিতা বর্মন। তিনি একজন গৃহবধূ। মাস দুই আগে পেট ব্যথা নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের আউটডোর আসেন। সেখানে চিকিৎসক তাঁকে ইউএসজি করার পরামর্শ দেন। দেখা যায় তার গলব্লাডারে পাথর জমেছে। এরপর চিকিৎসক মনোজিৎ বর্মন মাইক্রো সার্জারি করে তা বের করেন।
advertisement
advertisement
এই বিষয়ে হাসপাতাল সুপার ডাঃ পরিতোষ মন্ডল জানান, “নতুন ১২ জন চিকিৎসকের মধ্যে মনোজিৎ একজন। উনি উদ্যোগ নিয়ে জেলা হাসপাতালে এই প্রথম মাইক্রো অপারেশন করলেন। তা সফলতা পেল।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, এর আগে ওপেন সার্জারি হত হাসপাতালে। এই প্রথম শুরু হল মাইক্রো সার্জারি। ডাঃ মনোজিৎ বর্মন জানান, “অপারেশন একটি টিম ওয়ার্ক। হাসপাতাল কর্তৃপক্ষ সহায়তা করেছে দেখে সম্ভব হয়েছে।”
advertisement
Annanya Dey
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 30, 2025 5:42 PM IST









