advertisement

Viral Video of Rhinoceros Fight: জলদাপাড়া জঙ্গল সাফারিতে দুই গন্ডারের শক্তি প্রদর্শন, ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন!

Last Updated:

Alipurduar Viral Video of Rhinoceros Fight: একটি গন্ডার হলং নদীতে দাঁড়িয়ে জল পান করছিল। অন্যটি কিছুটা দূরে তীরে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। হঠাৎ করেই ঘাস খাওয়া ছেড়ে গন্ডারটি তেড়ে আসে জলে দাঁড়ানো গন্ডারটির দিকে। তারপর?

+
গন্ডার

গন্ডার

মাদারিহাট, অনন্যা দে: একটি গন্ডার হলং নদীতে দাঁড়িয়ে জল পান করছিল। অন্যটি কিছুটা দূরে তীরে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। হটাৎ করেই ঘাস খাওয়া ছেড়ে গন্ডারটি তেড়ে আসে জলে দাঁড়ানো গন্ডারটির দিকে। যদিও কোনও মারপিটের ঘটনা ঘটেনি। তবে দুই গন্ডারের শক্তি প্রদর্শনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
জলদাপাড়া জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এবং এখানে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পর ভারতের বৃহত্তম সংখ্যক গন্ডার রয়েছে। এই অভয়ারণ্যে গন্ডার ছাড়াও বাঘ, হাতি, হরিণ ও অন্যান্য বন্যপ্রাণী দেখা যায় এবং এটি পাখি পর্যবেক্ষকদের জন্যও একটি স্বর্গ। ১৯৪১ সালে এই অভয়ারণ্যটি বিশাল একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই বনভূমি প্রধানত লম্বা এলিফ্যান্ট ঘাসবিশিষ্ট সাভানা অঞ্চল।
advertisement
আরও পড়ুন: শুষ্ক শীতের খেলা শুরু, কুয়াশার দাপট বাড়বে বাংলাজুড়ে! বৃষ্টি কোন কোন জেলায়? ওয়েদার আপডেট
জলদাপাড়া অভয়ারণ্যের মুখ্য আকর্ষণ এশীয় একশৃঙ্গ গন্ডার। অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের পর ভারতে এই অভয়ারণ্যেই সর্বাধিক সংখ্যক গন্ডারের দেখা মেলে। বর্তমানে ৩০০-র গন্ডি পাড় করেছে গন্ডারের সংখ্যা। পর্যটকরা জলদাপাড়া জঙ্গল সাফারি করতে আসে এই একশৃঙ্গ গন্ডার দেখার জন্য। সম্প্রতি সাফারির সময় এক পর্যটকের দল গাড়ি থেকে ১০ মিটার দূরত্বে গন্ডার দেখেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘একটা বিস্কুট খাই…’, খিদে পেলেই এই অভ্যেস শরীরে কী প্রভাব ফেলে জানেন? রইল ডাক্তারের জরুরি মতামত
গন্ডার এমনিতে লাজুক প্রকৃতির প্রাণী। গভীর জঙ্গলে থাকে সব সময়। পর্যটকদের অনেক দূর থেকেই দেখতে হয় তাঁদের। এদিন সকালে দুই গন্ডারের শক্তি প্রদর্শনের দৃশ্য বিরলতম ঘটনা বলে দাবি বনকর্মীদের। সম্ভবত দুটি গন্ডার পুরুষ ছিল। এলাকা দখলের লড়াই দুজনের মধ্যে খুব শীঘ্রই হতে পারে। বিষয়টি নজরে রাখছে বন কর্মীরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Video of Rhinoceros Fight: জলদাপাড়া জঙ্গল সাফারিতে দুই গন্ডারের শক্তি প্রদর্শন, ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন!
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৩ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৩ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৩ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শুক্রবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement