Alipurduar News: নদীতে স্নান করতে গিয়ে সব শেষ! পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরা হল না দশম শ্রেণির পড়ুয়ার, আলিপুরদুয়ারে মর্মান্তিক ঘটনা
- Reported by:Annanya Dey
- Published by:Sneha Paul
Last Updated:
Alipurduar News: নদীতে স্নান করার সময় ওই কিশোর অন্যান্য সঙ্গীদের থেকে দূরে গভীর নদীতে চলে যায়। সেই সময় তাঁর সঙ্গীরা আচমকা লক্ষ্য করে, সে নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। সাঁতারে পারদর্শী না হওয়ায় চিৎকার করা শুরু করে।
আলিপুরদুয়ার, অনন্যা দেঃ স্কুলের পরীক্ষা দিয়ে ছোট ভাই ও বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক পড়ুয়ার। শুক্রবার দুপুরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর ইস্ট জঙ্গল এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রের নাম গৌরব পাসোয়ান, আলিপুরদুয়ার জংশন কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়া সে।
এদিন আলিপুরদুয়ার জংশন কেন্দ্রীয় বিদ্যালয়ে বিভিন্ন ক্লাসের পরীক্ষা চলছিল। দশম শ্রেণির ছাত্র গৌরবের ইতিহাসের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে গৌরব তাঁর ছোট ভাই সৌরভ পাসোয়ান ও তিন বন্ধুর সঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ইস্ট দমনপুর এলাকায় গভীর জঙ্গলের ভিতরে থাকা কালকুট নদীতে স্নান করতে যায়। নদীতে স্নান করার সময় গৌরব অন্যান্য সঙ্গীদের থেকে দূরে গভীর নদীতে চলে যায়। সেই সময় সঙ্গীরা আচমকা লক্ষ্য করে, ওই কিশোর নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। সাঁতারে পারদর্শী না হওয়ায় চিৎকার করা শুরু করে।
advertisement
আরও পড়ুনঃ ভুয়ো IPS সেজে প্রতারণার ছক! প্ল্যান বানচাল করল পুলিশ, আলিপুরদুয়ারে গ্রেফতার বিধাননগরের যুবক
স্কুল পড়ুয়াদের চিৎকার শুনে স্থানীয় এক ব্যক্তি এগিয়ে গিয়ে ঘটনা দেখতে পান। ততক্ষণে গৌরব জলের তলায় ডুবে গিয়েছে। তড়িঘড়ি ওই স্থানীয় বাসিন্দা নদীতে নেমে গৌরবকে উদ্ধার করেন। এরপর সকলে মিলে তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার খবর পেতেই জেলা হাসপাতালে ছুটে আসে গৌরবের পরিবার। জেলা হাসপাতালে থাকা গৌরবের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Nov 21, 2025 6:04 PM IST









