advertisement

Alipurduar News: রাত বাড়তেই অদ্ভুত আওয়াজ, এলাকা থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক কুকুর! আলিপুরদুয়ারে লেপার্ড আতঙ্ক

Last Updated:

Alipurduar News: জানা যায়, স্থানীয়রা গত দু-তিন দিন ধরে ঘরের আশেপাশে অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলেন। সেই সঙ্গেই বন্য জন্তুর পায়ের ছাপও দেখা যায়।

+
লেপার্ড

লেপার্ড ধরতে ট্র‍্যাপ ক‍্যামেরা

আলিপুরদুয়ার, অনন্যা দেঃ এলাকা থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক কুকুর। রাতে এলাকার ঝোপ থেকে শোনা যায় অদ্ভুত কিছু আওয়াজ। আলিপুরদুয়ারের ভোলারডাবড়ী এলাকায় আতঙ্কের পরিবেশ। সমূহ বিপদের আভাস পেয়ে সোজা বন দফতরে ফোন করলেন বাসিন্দারা। বনকর্মীরা এসে বন্যজন্তুর আগমন সম্পর্কে নিশ্চিত হতেই এলাকায় আতঙ্ক ছড়াল। এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে বন দফতর।
সম্প্রতি আলিপুরদুয়ারের বারবিশায় কাঁঠাল গাছের মগডালে লেপার্ড দেখা গিয়েছিল। উদ্ধার করতে কালঘাম ছুটেছিল বন দফতরের। সেই সঙ্গেই আতঙ্কে রাতের ঘুম উড়েছিল এলাকাবাসীদের। এবার আলিপুরদুয়ার শহর লাগোয়া ভোলারডাবড়ীর ১২/১৫৫ পার্ট এলাকায় লেপার্ড আতঙ্ক ছড়াল।
আরও পড়ুনঃ বাঁকুড়ায় শিল্প-সংস্কৃতির মিলনমেলা! গান-কবিতায় জমজমাট পিকনিক-কাম-সাংস্কৃতিক অনুষ্ঠান, শীতের সকালে রঙিন আয়োজন
জানা যায়, স্থানীয়রা গত দু-তিন দিন ধরে ঘরের আশেপাশে অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলেন। সেই সঙ্গেই বন্য জন্তুর পায়ের ছাপও দেখা গিয়েছিল। এরপরেই আতঙ্কে বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর বিটের বনকর্মীদের বিষয়টি জানান তাঁরা। খবর পেতেই বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। দীর্ঘক্ষণ তদারকি করার পর বন্যজন্তুর গায়ের লোম এবং মল দেখে তাঁর আগমন সম্পর্কে নিশ্চিত হন। তবে সেটা লেপার্ড নাকি অন্য কিছু, সেই বিষয়ে নিশ্চিত নন বনকর্মীরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকায় বন্যপ্রাণী সুনিশ্চিত করতে ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে বন দফতর। এদিকে বনাঞ্চল ছেড়ে লোকালয়ে বন্যজন্তুর আগমন নিয়ে বেজায় চিন্তিত এলাকাবাসীরা। এক এলাকাবাসীর দাবি, রাতের অন্ধকারে বন্যপ্রাণীর চোখ জ্বলজ্বল করতে দেখেছেন। এই কথা জানাজানি হতেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। যদিও বন দফতরের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, শীঘ্রই বন্য প্রাণীটি ধরা পড়বে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: রাত বাড়তেই অদ্ভুত আওয়াজ, এলাকা থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক কুকুর! আলিপুরদুয়ারে লেপার্ড আতঙ্ক
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement