advertisement

Alipurduar News: রোজ রাতে হাতির তাণ্ডব, ক্রমশ শেষ হয়ে যাচ্ছে কালচিনির লতাবাড়ি গ্রাম

Last Updated:

হাতির হানায় শেষ হয়ে যাচ্ছে কালচিনির একের পর এক এলাকা। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত লতাবাড়ি। এলাকার দোকান, স্কুল, বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনের পর দিন।

+
হাতি

হাতি

আলিপুরদুয়ার: হাতির হানায় শেষ হয়ে যাচ্ছে কালচিনির একের পর এক এলাকা। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত লতাবাড়ি। এলাকার দোকান, স্কুল, বার ক্ষতি হচ্ছে দিনের পর দিন।
কালচিনি ব্লকের লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হাতির দলের তাণ্ডব অব্যাহত। প্রতিদিন রাতে লতাবাড়ির বিভিন্ন এলাকায় হাতির দল তাণ্ডব চালিয়ে বাড়িঘর,দোকান ও স্কুল ক্ষতিগ্রস্ত করছে।জানা যায়, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে পাঁচটি বুনো হাতির দল রোজ রাতে প্রথমে উত্তর লতাবাড়ি এলাকায় ঢুকছে। এলাকার বাড়িঘর ভাঙচুর করছে। বাড়ির সমস্ত জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে হাতির দলটি। এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা মুণ্ডা তার ছোট শিশু কন্যাকে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিলেন। কোনওক্রমে বাড়ি থেকে পালিয়ে প্রাণে বেঁচেছেন। এই এলাকার এক এসএসকে স্কুলও ভেঙে ফেলেছে হাতির দলটি। এলাকার আরও দুটি ঘরে হামলা চালায় হাতিরা।
advertisement
‌পরবর্তীতে হাতির দলটি হ্যামিলটনগঞ্জের রবীন্দ্রনগর এলাকায় ঢুকে পড়ে, এলাকার বাসিন্দা হরিশ সরকারের দোকানে হানা দিয়ে দোকান চুরমার করে দেয়। দোকানে রাখা সমস্ত খাদ্য সামগ্রীও খেয়ে ফেলে। হরিশ সরকার জানান, ” এই দোকান ছিল আমার রুজিরুটির উপায়। হাতি এসে দোকান চুরমার করে সমস্ত জিনিস নষ্ট করে দিল। এখন কী করে আমি সংসার চালাবো বুঝতে পারছি না।”
advertisement
advertisement
বনদফতরের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসীরা। প্রতিদিন গভীর রাতে হাতির দল গ্রামে আসছে। বারবার বনদফতরকে যোগাযোগ করা সত্ত্বেও কোনও সহযোগিতা মিলছে না বলে অভিযোগ। তাঁদের অভিযোগ, হাতি চলে যাওয়ার পর বনকর্মীরা গ্রামে এসে ফোটো তুলে চলে যান।
Annanya Dey
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: রোজ রাতে হাতির তাণ্ডব, ক্রমশ শেষ হয়ে যাচ্ছে কালচিনির লতাবাড়ি গ্রাম
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement