advertisement

Accident: একে একে মোট ৫ লরির ধাক্কা, মুখোমুখি সংঘর্ষের পর উল্টে গেল একটি! এথেলবাড়িতে মারাত্মক দুর্ঘটনা

Last Updated:

Accident: গভীর রাতে ঘটে গেল মারাত্মক সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গয়েরকাটা দিক থেকে আসা একটি লরি ও বীরপাড়া দিক থেকে যাওয়া আরেকটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
আলিপুরদুয়ার: একে একে মোট পাঁচটি লরির ধাক্কা। ভয়াবহ দুর্ঘটনা আলিপুরদুয়ারের এথেলবাড়িতে। এথেলবাড়ি সংলগ্ন নতুন পেট্রোল পাম্প এলাকায় শনিবার গভীর রাতে ঘটে গেল মারাত্মক সড়ক দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গয়েরকাটা দিক থেকে আসা একটি লরি ও বীরপাড়া দিক থেকে যাওয়া আরেকটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের জেরে বীরপাড়া অভিমুখী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা পরপর তিনটি লরিকে ধাক্কা মেরে উল্টে যায়। ওই লরিটিতে ভুট্টা বোঝাই ছিল বলে জানা গিয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লরির সংখ্যা দাঁড়ায় মোট পাঁচটি।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘না, আমি এটা কিছুতেই খুলব না’, পরীক্ষা না দিয়েই ফিরে গেলেন এসএসসি চাকরিপ্রার্থী! কী ঘটল জানেন? 
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে বীরপাড়া থানার অধীনে থাকা এথেলবাড়ি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: নেপালের দায়িত্ব নিয়েই বড় ঘোষণা করে দিলেন ভারত-‘বন্ধু’ সুশীলা! বাংলাদেশ যা পারেনি, সেই পথে এবার প্রতিবেশী নেপাল!
সৌভাগ্যবশত, ঘটনায় কোনও প্রাণহানির খবর মেলেনি। তবে একসঙ্গে এতগুলি লরির ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাবাসীর কাছে বিস্ময়কর ঘটনা হিসেবে ধরা পড়েছে।
advertisement
রাজকুমার কর্মকার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Accident: একে একে মোট ৫ লরির ধাক্কা, মুখোমুখি সংঘর্ষের পর উল্টে গেল একটি! এথেলবাড়িতে মারাত্মক দুর্ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement