advertisement

ধূপকাঠি তৈরি করে স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন মাটিগাড়ার অবিনাশ

Last Updated:

বাড়িতেই ধূপকাঠি বানিয়ে পাইকারি ও খুচরো বিক্রি করে স্বনির্ভর হয়েছেন মাটিগাড়া ব্লকের আঠারোখাই গ্রামপঞ্চায়েতের নিউ রঙ্গিয়া শিশাবাড়ি এলাকার বাসিন্দা অবিনাশ চন্দ্র রায়

+
ধূপকাঠি

ধূপকাঠি তৈরি হচ্ছে

#শিলিগুড়ি : রাজ্য তথা গোটা দেশের জ্বলন্ত সমস্যা বেকারত্ব৷ অনেকেই উচ্চ শিক্ষা নিয়ে চাকরির অভাবে বাড়িতে বসে আছেন ৷ অনেকে চাকরির আশা ছেড়ে দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিভিন্ন রকম কাজ করছেন৷ বেকারত্বের সমস্যা কাটিয়ে স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছে  মাটিগাড়া ব্লকের আঠারোখাই গ্রামপঞ্চায়েতের নিউ রঙ্গিয়া শিশাবাড়ি এলাকার বাসিন্দা অবিনাশ চন্দ্র রায়৷ তিনি বাড়িতেই ধূপকাঠি বানিয়ে পাইকারি ও খুচরো বিক্রি করে স্বনির্ভর হয়েছেন। এমন যুবক-যুবতী যাঁরা চাকরি করছেন না, তাঁদের কম পুঁজিতে এই ব্যবসা শুরু করার বার্তা দিচ্ছেন।
ধূপকাঠি নানা কাজে লাগে। চাহিদা সবসময়ই তুঙ্গে। ধূপকাঠির তৈরির ব্যবসা খুব লাভজনক। বড় বড় কোম্পানির দামি ধূপকাঠির পাশাপাশি লোকালয়ে তৈরি ধূপকাঠিরও বিশাল চাহিদা। গ্রামীণ বাজারগুলিতে পাইকারি ও খুচরো হিসেবে কম টাকায় ধূপকাঠি বিক্রি করলে প্রচুর আয় করা যায়। কীটনাশক এবং অ্যান্টিসেপ্টিক গুণে সমৃদ্ধ ধূপকাঠিও তৈরি করা যায়। এই ব্যবসা যদি কেউ শুরু করতে চান, তাহলে নিজের ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন অথবা নিজের উদ্যোগেও শুরু করা যায়।
advertisement
অনির্বাণ রায়
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ধূপকাঠি তৈরি করে স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন মাটিগাড়ার অবিনাশ
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement