Abhishek Banerjee: ত্রাণ তহবিলে সাহায্য, সাম্প্রতিক বিপর্যয়কে ‘মনুষ্যসৃষ্ট’ বলে উল্লেখ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
উত্তরবঙ্গে সাম্প্রতিক বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা অর্থ সাহায্য দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আবীর ঘোষাল, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক বিপর্যয়কে ‘ম্যান মেড’ বলে চিহ্নিত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে সাম্প্রতিক বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা অর্থ সাহায্য দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে সে কথা জানিয়ে সরকারের ‘দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ’ ডব্লিউবিএসএমডিএ-এর পাশে দাঁড়ানোর জন্য রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক উল্লেখ করেছেন, ‘‘অপ্রত্যাশিত বন্যা ও ভূমিধসের ফলে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির কিছু অংশ ধ্বংস হয়ে গিয়েছে। যার ফলে জনজীবন প্রচণ্ড দুর্ভোগের মুখে পড়েছে এবং জীবন, জীবিকা ও সম্পত্তির প্রচণ্ড ক্ষতি হয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, রাজ্য সরকার সকলের কাছে পশ্চিমবঙ্গ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডব্লিউবিএসএমডিএ) তহবিলে অনুদান দেওয়ার জন্য আবেদন জানিয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের তাৎক্ষণিক উদ্ধার, ত্রাণ এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রচেষ্টায় সহায়তা করা যায়। আমার রাজ্যের জনগণের সাথে সংহতি প্রকাশ করে, আমি ডব্লিউবিএসএমডিএ এক লক্ষ টাকা অনুদান দিয়েছি।’’ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকও করেছেন।
advertisement
advertisement
মৃতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের একাধিক জায়গা বিপর্যস্ত। রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিপর্যয় মোকাবিলার জন্য বিপর্যয় ত্রাণ তহবিল খোলা হয়েছে। সেখানেই ডায়মন্ড হারবারের সাংসদ এক লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন।
advertisement
তিনি লিখেছেন, ‘‘এই কঠিন সময়ে, সহৃদয়তার প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। আমি সকলকে এগিয়ে আসার এবং এই মনুষ্যসৃষ্ট বিপর্যয়ে যাঁরা এত কিছু হারিয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর জন্য উদার ভাবে অবদান রাখতে আবেদন করছি।’’ শুধু তাই নয়, রাজ্যের মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, “কঠিন সময়ে সহৃদয়তার প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। সকলকে এগিয়ে আসা ও বিপর্যয়ে যাঁরা এত কিছু হারিয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর আবেদন রাখছি।’’ কীভাবে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের ত্রাণ তহবিলে অর্থসাহায্য করা যাবে? সেই তথ্যও তিনি জানিয়েছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 15, 2025 10:08 AM IST








