Abhishek Banerjee lunch with Migrant Labours: ভাত-শুক্ত-মাছের ঝোলেই ভোটের বার্তা, মালদহে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মধ্যাহ্নভোজন অভিষেক
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Abhishek Banerjee lunch with Migrant Labours: প্রাক নির্বাচনী প্রচারে আজ মালদায় অভিষেক বন্দোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের নিয়ে করলেন সভা। রাজ্য বিধানসভা ভোটে এবারে অন্যতম ইস্যু হল পরিযায়ী শ্রমিক। দুই দিনাজপুর, মালদা থেকে পরিযায়ী শ্রমিকদের একটা অংশ এই সভায় যোগ দেন।
মালদহঃ প্রাক নির্বাচনী প্রচারে আজ মালদায় অভিষেক বন্দোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের নিয়ে করলেন সভা। রাজ্য বিধানসভা ভোটে এবারে অন্যতম ইস্যু হল পরিযায়ী শ্রমিক। দুই দিনাজপুর, মালদা থেকে পরিযায়ী শ্রমিকদের একটা অংশ এই সভায় যোগ দেন।
পরিযায়ী শ্রমিকদের সঙ্গেই আজ মধ্যাহ্নভোজন করেন অভিষেক। মধ্যাহ্নভোজনের মেনু ছিল ভাত, শুক্ত, ডাল, বেগুনি, আলু–ফুলকপি ডালনা, মাছের ঝোল, চাটনি, পাপড়, মিষ্টি। সকলের সঙ্গে একই সঙ্গে লাঞ্চ সারেন ডায়মন্ড হারবারের সাংসদ।
advertisement
advertisement
মালদহের অনুষ্ঠানে অভিষেক বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের আর ফেরত যেতে দেব না। আমাকে তিন মাস সময় দিন। কেন্দ্রের সরকার বদলাবে। আজ না হোক কাল। যারা বাংলাদেশী বলে আপনাদের জেলে ঢুকিয়েছে তাদের দিয়ে ক্ষমা চাওয়াব আজ নয়তো কাল। কর্ণাটক, তেলেঙ্গানাতে কংগ্রেস সরকার। মালদা দক্ষিণের সাংসদ কংগ্রেসের। এদের থেকে কি আশা করেন? ইশা খান কি পারে না সেখানে ফোন করে বলতে তার জেলার মানুষকে হেনস্থা করছে। যারা এখানের মানুষদের বোকা ভাবে তারা ভুল করছে। অনেকে কাউকে কাউকে দাঁড় করিয়ে করিয়ে মন্দির মসজিদের রাজনীতি করছে। মানুষ কিন্তু বোকা নয়। সব বুঝছে।’
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2026 3:21 PM IST










